ঢাকা ১২:২১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘চালাক মানুষ সমস্যার সমাধান করেন, বুদ্ধিমান এড়িয়ে যান’, কাকে কটাক্ষ যশের?

আকাশ বিনোদন ডেস্ক :

নুসরাত জাহান ও নিখিল জৈন বিতর্কে বুধবার দিনভর তোলপাড় টলিপাড়া। যাকে জড়িয়ে গত ৫ দিন ধরে এত চর্চা, সেই যশ দাশগুপ্ত এতদিন একটি কথাও বলেননি। অবশেষে বুধবার সন্ধ্যা বেলায় মুখ খুললেন তিনি। তার মন্তব্য নুসরাত-নিখিল বিতর্কে যেন ফের নতুন ইন্ধন জুগিয়েছে। একই সঙ্গে যশ নিজেও জড়িয়ে গেছেন সেই বিতর্কে।

কী বলেছেন যশ? অভিনেতার মতে, ‘চালাক মানুষ সমস্যার সমাধান করেন…বুদ্ধিমান এড়িয়ে যান’। কাকে চালাক, কাকে বুদ্ধিমান বললেন অভিনেতা? কোন সমস্যার কথাই বা জানান দিতে চাইলেন? নাম না করে কাকেই বা বোকা বললেন! যশের করা মন্তব্য থেকে জন্ম নিয়েছে এত প্রশ্ন। যদিও মন্তব্যের পরেই যশ আবারও নিশ্চুপ।

টানা ৫ দিন ধরে গর্ভধারণ, গর্ভস্থ সন্তানের পিতৃপরিচয়, নিখিল জৈনের সঙ্গে সম্পর্কের টানাপড়েন নিয়ে অনেক কথা শুনেছেন সাংসদ-তারকা নুসরাত। বুধবার সকালে বোমা ফাটিয়েছেন তিনি। অভিনেত্রী সরাসরি তোপ দেগেছেন নিখিলের বিরুদ্ধে। প্রশাসনের দ্বারস্থ হওয়ার হুমকিও দিয়েছেন।

নুসরাত-নিখিলের দাম্পত্য কলহ যে প্রকাশ্যে আসা একেবারেই কাম্য নয়, সেই কথাই কি মন্তব্যে বুঝিয়ে দিলেন যশ? অনুরাগীরা অন্তত তেমনটাই মনে করছেন।

যশের করা মন্তব্য অনুযায়ী, তারকা দম্পতি চালাক হলে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করতেন। বুদ্ধিমান হলে পুরোটাই গোপন করতেন। তার কোনোওটাই করেননি নুসরাত-নিখিল। বরং উভয়েই ভাঙা দাম্পত্যকে সামনে রেখে পরস্পরের প্রতি কাদা ছোঁড়াছুড়িতে মত্ত!

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘চালাক মানুষ সমস্যার সমাধান করেন, বুদ্ধিমান এড়িয়ে যান’, কাকে কটাক্ষ যশের?

আপডেট সময় ১০:২১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১