ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিখিলকে বিয়েই করিনি, বিস্ফোরক দাবি নুসরাতের

আকাশ বিনোদন ডেস্ক :

টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের থেকে বিচ্ছেদ চেয়ে মামলা করেছেন তার স্বামী ব্যবসায়ী নিখিল জৈন। তবে বিষয়টি নিয়ে শুরু থেকেই চুপ ছিলেন নুসরাত। এদিকে, তিনি গর্ভবতী বলেও খবর প্রকাশিত হয়েছে। নুসরাত কেন নিখিলের সঙ্গে বিয়ে ভাঙছেন না- তা নিয়েও অনেকে কথা শুনিয়েছেন। এবার নীরবতা ভাঙলেন নুসরাত। তিনি জানিয়েছেন, নিখিলকে বিয়েই করেননি তিনি। তাই বিচ্ছেদের প্রশ্নই উঠে না।

২০১৯ সালে তুরস্কে বিয়ে হয়েছিল নিখিল-নুসরাতের। সেই প্রসঙ্গ টেনে নুসরাত জানালেন, তুরস্কের বিবাহ আইন অনুসারে এই অনুষ্ঠান অবৈধ। উপরন্তু হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত। যা এ ক্ষেত্রে মানা হয়নি। ফলত, এটা বিয়েই নয়।

বুধবার একটি বিবৃতি জারি করে নিজের যুক্তি প্রকাশ্যে এনে নুসরাত বলেন, ‘নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি। বিয়ে নয়। ফলে বিবাহ-বিচ্ছেদের প্রশ্নই ওঠে না’।

ইনস্টাগ্রাম প্রোফাইলে নুসরাত আরও লিখেছেন, ‘যে নারী সব শুনেও নীরব থাকেন, এ রকম পরিচয়ে পরিচিত হব না আমি’।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিখিলকে বিয়েই করিনি, বিস্ফোরক দাবি নুসরাতের

আপডেট সময় ১০:৩৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১