ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দক্ষিণখানে মসজিদের সেপটিক ট্যাংকে ৬ টুকরা লাশ, ইমাম আটক

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর দক্ষিণখানের একটি মসজিদের সেপটিক ট্যাংক থেকে এক যুবকের ৬ টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদটির ইমামকে আটক করা হয়েছে।

সোমবার দিনগত রাত ৩টার দিকে সরদারবাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার এসআই অনুজ সরকার।

নিহতের নাম আজহারুল ইসলাম (৩০)। তিনি একটি পোশাক কারখানায় অপারেটর হিসাবে কাজ করতেন।

পুলিশ জানিয়েছে, আজহারুল পরিবারের সঙ্গে দক্ষিণখান এলাকায় থাকতেন। গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার গভীর রাতে সরদারবাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংকের ভেতর থেকে তার ৬ টুকরা লাশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে এসআই অনুজ সরকার যুগান্তরকে বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মসজিদের ইমামকে আটক করা হয়েছে। র‌্যাবের হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দক্ষিণখানে মসজিদের সেপটিক ট্যাংকে ৬ টুকরা লাশ, ইমাম আটক

আপডেট সময় ১২:০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১