ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমারের সঙ্গে সম্পর্ক অব্যাহত থাকবে: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমার সঙ্গে যতদিন কূটনীতিক সম্পর্ক থাকবে ততোদিন পর্যন্ত আমাদের প্রতিবেশি দেশ হিসেবে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, মিয়ানমার আমাদের সঙ্গে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেনি। তারা আমাদের প্রতিবেশি বন্ধু রাষ্ট্র। তাদের দেশের অভ্যন্তরে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে, আমরা এটার নিন্দা জানিয়েছি।

তিনি বলেন, মানবিক কারণে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় এবং সহযোগিতা করে যাচ্ছে। দেশের সকল রাজনীতিক দলের উচিত সরকারের এই অবস্থান ও কার্যক্রমকে সহযোগিতা করা। এটা নিয়ে রাজনীতি ও বিরোধিতা করলে রোহিঙ্গাদের, মানবতার ও বাংলাদেশের ক্ষতি হবে।

তিনি আরো বলেন, মিয়ানমার যতোদিন পর্যন্ত কূটনীতিক সম্পর্ক ছিন্ন না করবে ততোদিন পর্যন্ত ব্যবসা বাণিজ্যসহ অন্য সম্পর্ক অব্যাহত থাকবে। বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে আমাদের বক্তব্য জানিয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মিয়ানমারের সঙ্গে সম্পর্ক অব্যাহত থাকবে: ইনু

আপডেট সময় ০৩:১৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭