ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা রোগীদের ব্ল্যাক ফাঙ্গাস, গাইড লাইন দেবে স্বাস্থ্য অধিদপ্তর

আকাশ জাতীয় ডেস্ক:

ভারতে সম্প্রতি আক্রমণাত্মক দ্বিতীয় ঢেউয়ের মধ্যে বিভিন্ন প্রসঙ্গের সঙ্গে আকস্মিকভাবেই আলোচনায় এসেছে একধরনের ছত্রাকের সংক্রমণ, যা অন্ধত্ব ও মৃত্যুঝুঁকি হিসেবে আতঙ্ক সৃষ্টি করছে। সেই ভাইরাসটি হলো কালো ছত্রাক (ব্ল্যাক ফাঙ্গাস) বা মিউকরমাইকোসিস। এখন পর্যন্ত করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশে ধরা পড়লেও ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হওয়ার বিষয়ে কোনো তথ্য জানায়নি স্বাস্থ্য অধিদপ্তর।

তবে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা ও ব্যবস্থাপনা কেমন হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট গাইড লাইন দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ কথা জানান।

করোনা পরিস্থিতিতে নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক। বাংলাদেশ এ বিষয়ে কী ভাবছে— এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই, এ বিষয়টি নিয়ে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি যেটি আছে, তারা নিজেরা আলাপ-আলোচনা করেছেন। তারাই একটি পরামর্শ চূড়ান্ত করবেন। এছাড়া, বিষয়টি নিয়ে আমরা নিজেরা কথা বলেছি। আমরা বিভিন্ন জেলাগুলোতে সতর্কবার্তা পাঠিয়েছি।’

নাজমুল ইসলাম বলেন, আনুষ্ঠানিকভাবে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা ও ব্যবস্থাপনা কেমন হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট গাইড লাইন আমরা দেব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা রোগীদের ব্ল্যাক ফাঙ্গাস, গাইড লাইন দেবে স্বাস্থ্য অধিদপ্তর

আপডেট সময় ০৫:৩৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১