ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মডার্নার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিল ডব্লিউএইচও

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মডার্নার তৈরি করোনার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার এক বিবৃতিতে এ অনুমোদনের কথা জানায় সংস্থাটি। বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান কার্যক্রম ত্বরান্বিত করতে পঞ্চম টিকা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল মডার্নার টিকা।

বিবৃতিতে ডব্লিউএইচও জানায়, জরুরি পরিস্থিতি বিবেচনায় ওষুধ, টিকা ও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ-সুবিধা সহজলভ্য করতে চায় তারা।

ডব্লিউএইচও’র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল মারিয়াঙ্গেলা সিমাও বলেছেন, ‘বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে সরবরাহের লক্ষ্যে গঠিত টিকা তহবিল কোভ্যাক্সের অন্যতম যোগানদাতা ভারতসহ অন্য টিকা উৎপাদকদের সরবরাহে সমস্যা থাকায় টিকার যোগান প্রস্তুত রাখা জরুরি ছিল।’

গত বছরের শেষ দিকে ফাইজার-বায়োএনটেকের এমআরএনএ টিকা প্রথমবারের মতো ডব্লিউএইচওর জরুরি ব্যবহারের অনুমোদন পায়। পরে একে একে অ্যাস্ট্রাজেনেকা, সেরাম ইনস্টিটিউট ও জনসন অ্যান্ড জনসনের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় সংস্থাটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মডার্নার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিল ডব্লিউএইচও

আপডেট সময় ০১:৩২:০৮ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১