ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মওদুদের সঙ্গে পুরনো ছবি শেয়ার করে ইশরাকের আবেগঘন স্ট্যাটাস

আকাশ জাতীয় ডেস্ক: 

সাবেক প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি মারা যান। বৃহস্পতিবার সন্ধ্যায় এ বর্ষীয়ান রাজনীতিবিদের লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন দেশের রাষ্ট্রপতিসহ প্রবীণ ও তরুণ রাজনীতিবিদরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মওদুদ আহমদের সঙ্গে নিজের এক দশক আগের ছবি শেয়ার করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ২০১০ অথবা ২০১১ সালে মওদুদ স্যারের সঙ্গে লন্ডনে একটি প্রোগ্রামে জীবনের প্রথম দিকের বক্তব্য রেখেছিলাম। অনেক নার্ভাস থাকা সত্ত্বেও তিনি কাছে ডেকে নিয়ে বক্তব্য দিতে বলেছিলেন আমাকে। মহান আল্লাহতায়ালা স্যারকে জান্নাতবাসী করুন।

বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৯টায় মরহুমের লাশ শহীদ মিনারে রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। সকাল সাড়ে ১০টায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা হবে। আড়াইটায় নোয়াখালীর কবিরহাট ডিগ্রি কলেজ মাঠে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় বসুরহাটের কোম্পানীগঞ্জ সরকারি মুজিব মহাবিদ্যালয় মাঠে তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৫টায় মওদুদের কোম্পানীগঞ্জের বাসভবনের মানিকপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।

ব্যারিস্টার মওদুদ আহমদ ২৪ মে ১৯৪০ সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা মমতাজ উদ্দিন আহমেদ ও মা বেগম আম্বিয়া খাতুন। ছয় ভাইবোনের মধ্যে মওদুদ আহমদ চতুর্থ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মওদুদের সঙ্গে পুরনো ছবি শেয়ার করে ইশরাকের আবেগঘন স্ট্যাটাস

আপডেট সময় ০৯:৫৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১