ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

কওমি মাদ্রাসার কেন্দ্রীয় পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ২ লক্ষাধিক শিক্ষার্থী

আকাশ জাতীয় ডেস্ক:

সারাদেশে একযোগে শুরু হচ্ছে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষা। বৃহস্পতিবার (১৮ মার্চ) শুরু হয়ে এ পরীক্ষা চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত।

সারাদেশে মোট ১ হাজার ১৮৬টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বেফাক থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বছর ফযীলত, সানাবিয়া, মুতাওয়াসসিতাহ, ইবতেদাইয়্যাহ, তাহ্ফীযুল কুরআন এবং ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত শ্রেণীতে মোট ২ লাখ ৮ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নেবে।

এরমধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ২ হাজার ৫৮৪ জন এবং ছাত্রী সংখ্যা ১ লাখ ৬ হাজার ৪০৯ জন।

আগামী ২৯ মার্চ আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স) পরীক্ষা শুরু হবে। এতে ২২ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।

করোনাভাইরাস মহামারীর কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের মতো দেশের প্রায় ২২ হাজার কওমি মাদ্রাসাও বন্ধ ছিল। ১২ জুলাই থেকে দেশের সব হাফিজিয়া মাদ্রাসা চালুর অনুমতি দেয়া হয়।

পরে আগস্টের শেষ দিকে স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদ্রাসার সব শ্রেণির পরীক্ষা ও ক্লাস পরিচালনার অনুমতি দেয় সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

কওমি মাদ্রাসার কেন্দ্রীয় পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ২ লক্ষাধিক শিক্ষার্থী

আপডেট সময় ০৭:৩৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১