ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢামেকের কোভিড আইসিইউতে অগ্নিকাণ্ডে নিহত ৩

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘আইসিউতে থাকা রোগীরা সবাই ক্রিটিক্যাল কন্ডিশনে ছিলেন।

তারা ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। আগুন লাগার পরপরই দ্রুত তাদের পুরাতন ভবনের আইসিইউ ও বার্ন ইউনিটের এইচডিইউতে সরিয়ে নেওয়া হয়। সেখানে তিনজনের মৃত্যু হয়েছে। ’

নিহতরা হলেন— ১১ নম্বর বেডে চিকিৎসাধীন মাদ্রাসাশিক্ষক আবদুল্লাহ আল মাহমুদ (৪৮), ৮ নম্বর বেডের কিশোর চন্দ্র রায় (বয়স জানা যায়নি) এবং সরকারি একটি প্রতিষ্ঠানের সাবেক প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা (৬৬)। তিনজনই করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।

বুধবার (১৭ মার্চ) সকাল ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের কর্মকর্তা জিয়া রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। প্রচণ্ড ধোঁয়ার কারণে আইসিইউর জানালা ভেঙে ধোঁয়া বের করার ব্যবস্থা করা হয়েছে। তবে আইসিইউতে থাকা দু’জন রোগীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢামেকের কোভিড আইসিইউতে অগ্নিকাণ্ডে নিহত ৩

আপডেট সময় ১২:০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১