ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ খেলা ক্রিকেটার এখন বাসচালক

আকাশ স্পোর্টস ডেস্ক:  

২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামে শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী ম্যাচে লঙ্কান দলের হয়ে মাঠে প্রতিনিধিত্ব করেছিলেন দলীয় অফস্পিনার সুরাজ রানদিভ। খেলা থেকে এখনো অবসর নেন এই ক্রিকেট তারকা। এর মধ্যেই পুড়েছে কপাল। এখন অস্ট্রেলিয়ার মেলবোর্নে ফরাসিভিত্তিক বাস কোম্পানি ট্রান্সডেভের হয়ে বাসচালকের চাকরি করেন তিনি।

তবে শুধু রানদিভ একা নন, শ্রীলঙ্কার আরেক ক্রিকেটার চিন্থাকা নামাস্তে এবং জিম্বাবুয়ের ক্রিকেটে ওয়াডিংটন মোয়ায়েঙ্গাও একই কোম্পানির হয়ে বাস চালান।

এ তিনজন ক্রিকেটারই স্থানীয় ক্রিকেট ক্লাবের হয়ে খেলে থাকেন। তবে জীবিকা নির্বাহের জন্য বেছে নিতে হয়েছে ভিন্ন পথও। বিভিন্ন পেশার প্রায় ১২০০ জন ড্রাইভারকে চাকরি দিয়েছে ট্রান্সডেভ কোম্পানি। রানদিভসহ এ কোম্পানিতে চাকরি করা তিন ক্রিকেটার আশায় আছেন, নিকট ভবিষ্যতে ট্রান্সডেভই নিজেদের ক্রিকেট দল বানাবে।

৩৬ বছর বয়সী এই ক্রিকেটার তারকা শ্রীলঙ্কার হয়ে প্রথম মাঠে নামেন ২০০৯ সালের ১৮ ডিসেম্বর। ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচটিই ছিল আন্তর্জাতিক ক্রিকেট জীবনে তার প্রথম ম্যাচ। দেশের জার্সিগায়ে ইংল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালে ২৪ জুন শেষ মাঠে নামেন। শ্রীলঙ্কার হয়ে ২০০৯ সালে আন্তর্জাতিক মঞ্চে যাত্রা শুরুর পর ১২ টেস্টে ৪৩, ৩১ ওয়ানডেতে ৩৬ এবং ৭ টি-টোয়েন্টিতে ৭টি উইকেট শিকার করেছেন রানদিভ। পাশাপাশি ব্যাট হাতে তিন ফরম্যাট মিলে ৪৩৫ রান রয়েছে তার নামের পাশে।

এখন অস্ট্রেলিয়ায় বাসচালকের চাকরি করা তিন ক্রিকেটারের মধ্যে শুধুমাত্র রানদিভই ডিস্ট্রিক্ট পর্যায়ে ক্রিকেট খেলছেন। ভিক্টোরিয়া প্রিমিয়ার ক্রিকেটের অধীনে থাকা ডান্ডেনং ক্রিকেট ক্লাবের হয়ে খেলে থাকেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বকাপ খেলা ক্রিকেটার এখন বাসচালক

আপডেট সময় ০৯:৪১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১