ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মিথ্যা প্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন নাসির

আকাশ স্পোর্টস ডেস্ক:

জাতীয় দলের তারকা ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা বলেছেন, আমার আগে বিয়ে হয়েছিল এবং একটি সন্তান আছে। বাকি সব মিথ্যে। রাকিব হাসানের সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে অনেক আগেই।

আজ বুধবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় তার পাশে থাকা নাসির বলেন, আমি চাই না কেউ আমার বউয়ের দিকে আঙ্গুল তুলে কথা বলুক। আপনারা গুজব ছড়াবেন না। তামিমাকে আমি খুব ভালো করেই চিনি। আমরা বন্ধু ছিলাম। ওর সবকিছু জেনে শুনে আমি ওকে গ্রহণ করেছি।

বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) কেবিন ক্রু তামিমাকে বিয়ে করেন নাসির। আর বিয়ের পরই শুরু হয় নাসিরের বউ নিয়ে বিতর্ক। অভিযোগ উঠেছে, ৮ বছরের কন্যাকে রেখে আগের স্বামী রাকিবকে তালাক না দিয়েই নাসিরের সঙ্গে বিয়ে করেছেন স্ত্রী তামিমা। এরই মধ্যে তালাকনামা ছাড়া অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে বুধবার দুপুরে তামিমার আরেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা শেষে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাপ্তাই সৌর বিদ্যুৎ প্রকল্পে ৬ কোটি ৩৭ লাখ ইউনিটের

মিথ্যা প্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন নাসির

আপডেট সময় ০৫:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১