ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুন্সীগঞ্জে দুই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৬

আকাশ জাতীয় ডেস্ক:  

মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রেমের ফাঁদে ফেলে ঘুরতে নিয়ে দুই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাতজনের মধ্যে ছয় যুবককে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ। মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গত মঙ্গলবার রাতে লৌহজং যশলদিয়া পুনর্বাসন কেন্দ্রে ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন মেদিনী মন্ডল ইউনিয়নের উত্তর যশলদিয়া গ্রামের মাসুদ শেখের ছেলে অমায়িক(২৩), একই গ্রামের মৃত রহিম শেখের ছেলে রনি শেখ(২৪), শরিয়তপুরের জাজিরা উপজেলার সোবাহানদি মাদবরকান্দির চাঁন মিয়া শেখের ছেলে জীবন শেখ(২৫), শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামের মো. মাসুদ আলী শেখের ছেলে আদনান (১৯), মৃত শাকিব হোসেনের ছেলে কাইফি মীর (২২) ও মেদিনী মন্ডল ইউনিয়নের যশলদিয়া গ্রামের আবদুস সালাম বেপারীর ছেলে রবিন (২৬)।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ঢাকার কেরাণীগঞ্জের ষষ্ঠ শ্রেণি ও দশম শ্রেণির দুই কিশোরির ফেসবুকে পরিচয় হয় আদনান ও রিফাত নামে দুই ছেলের সঙ্গে। কিছুদিন পরে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে গত মঙ্গলবার রাত ১০টার দিকে প্রেমিক ওই কিশোরী দুজনকে শিমুলিয়া ঘাটে ঘুরতে নিয়ে আসেন।

ঘাটে ঘুরানো শেষে গভীর রাতে যশলদিয়া পুনর্বাসন কেন্দ্রের নির্জন একটি ঘরে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয় তাদের।

এরপর বুধবার সকালে দুই কিশোরী কেরাণীগঞ্জের তাদের বাসায় চলে যান। পরে ভুক্তভোগীদের পরিবার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় বিষয়টি জানায়।

কেরাণীগঞ্জ থানা পুলিশ লৌহজং থানা পুলিশকে জানালে গত বুধবার রাতভর অভিযানে চালিয়ে বৃহস্পতিবার ভোরে ছয়জন যুবককে গ্রেপ্তার করা হয়।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, ঘটনার বিবরণ পেয়ে বুধবার রাতভর অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ছয় যুবককে আটক করি। এ বিষয়ে লৌহজং থানায় সাতজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। আরেক অভিযুক্ত সোহেল(২৪) পলাতক রয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুন্সীগঞ্জে দুই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৬

আপডেট সময় ০৪:২১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১