ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রুটির প্রলোভন দেখিয়ে ছয় বছরের শিশুকে ‘ধর্ষণ’ করলেন ৫১ বছরের ব্যক্তি

আকাশ জাতীয় ডেস্ক:  

কুমিল্লায় বন রুটি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে নজরুল ইসলাম নজু (৫১) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের আলী আজ্জম বেপারীর ছেলে।

ভিকটিমের মা জানান, রবিবার বিকেল ৫টার দিকে বাগান বাড়িতে বন্ধুদের সাথে খেলা করার সময় অভিযুক্ত নজু মেয়েটিকে রুটি খাওয়ানোর কথা বলে বাড়ির পাশে একটি ঘরে নিয়ে যায়। তখন মেয়ের সাথে খেলতে থাকা আরেকটি ছেলে শিশু ছিল। ছেলেটাকে ঘর থেকে বের করে দিয়ে মেয়েকে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ করে। মেয়ের চিৎকারে আশেপাশের লোকজন এসে জড়ো হয়। তখন তিনি এসে দেখেন নজু ঘর থেকে পালিয়ে যাচ্ছেন।

শিশুটিকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

শিশুটির মা কান্নায় ভেঙে পড়ে বলেন, তিনি নজুর শাস্তির জন্য প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেন।

এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বলেন, বিষয়টা আমি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান শিশুটির বাবা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রুটির প্রলোভন দেখিয়ে ছয় বছরের শিশুকে ‘ধর্ষণ’ করলেন ৫১ বছরের ব্যক্তি

আপডেট সময় ০৭:৪৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১