ঢাকা ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হোয়াইট হাউসে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি, বাইডেনকে হত্যার হুমকি,

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাফতরিক বাসভবন ‘হোয়াইট হাউসে’ ফোন করে অকথ্য ভাষায় গালাগালি ও প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার হুমকি দিয়েছেন এক যুবক। এ ঘটনায় ইতোমধ্যে তাকে গ্রেফতার করে কারা গারে পাঠানো হয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের।

জানা গেছে, হুমকিদাতা ওই যুবকের নাম ডেভিড কাইল রিভস। গত ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কয়েকবার হোয়াইট হাউজে ফোন করেন তিনি। অপারেটর ফোন রিসিভ করলে তাকে-সহ হোয়াইট হাউসের অন্যান্য কর্মকর্তাদের অকথ্য ভাষায় গালাগালি করেন ২৭ বছরের ওই যুবক। এ সময় হোয়াইট হাউসের সবাইকে হত্যার হুমকি দেন এবং বলেন তাদের ‘মাথা কেটে’ নেবেন তিনি।

এ ঘটনার কয়েকদিন পর ওই হুমকি বিষয়ে জানতে রিভসকে ফোন করেন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস এজেন্টের একজন কর্মকর্তা। ফোন দিয়ে আরও উগ্র হয়ে ওঠেন রিভস। তিনি বলেন, ‘আমি এক্ষুণি আসছি প্রেসিডেন্টকে হত্যা করতে।”

পরে গত ৫ ফেব্রুয়ারি নর্থ ক্যারোলিনা থেকে রিভসকে গ্রেফতার করা হয়।

এরপর বৃহস্পতিবার নর্থ ক্যারোলাইনায় ফেডারেল কোর্টে রিভসকে হাজির করা হয়। আদালত রিভসকে কাস্টডিতে রাখার নির্দেশ দেন।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট হত্যার হুমকি দিয়ে কেউ অভিযুক্ত প্রমাণিত হলে তার পাঁচ বছরের কারাদণ্ড হয়। এছাড়া, আড়াই লাখ ডলার জরিমানা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হোয়াইট হাউসে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি, বাইডেনকে হত্যার হুমকি,

আপডেট সময় ১২:২০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১