ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার ‘বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে’:গাজী আতাউর রহমান ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

ভ্যাকসিন নেওয়ার পর ২১ জনের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া

আকাশ জাতীয় ডেস্ক:

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল দশটায় সারাদেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এরপর এক যোগে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়।

গণটিকাদান কর্মসূচির প্রথম দিনে সারাদেশে টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন। এদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন এবং নারী ৭ হাজার ৩০৩ জন। এর মধ্যে টিকা নেওয়ার পর মাত্র ২১ জনের সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া (যেমন: জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা গেছে।

রোববার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এম আই এস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞতিতে জানানো হয়, ঢাকা বিভাগে মোট টিকা নিয়েছেন ৯ হাজার ৩১৪ জন। এর মধ্যে পুরুষ ৭ হাজার এবং নারী ২ হাজার ২৯৩ জন। ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন ১ হাজার ৬৯৩ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৩৭২ জন, নারী ৩২১ জন।

চট্টগ্রাম বিভাগে টিকা নিয়েছেন মোট ৬ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পুরুষ ৪ হাজার ৯৪৪ জন, নারী ১ হাজার ৪৯৯ জন। রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন মোট ৩ হাজার ৭৫৭ জন। এর মধ্যে পুরুষ ২ হাজার ৯ জন, নারী ৮৪৮ জন।

রংপুর বিভাগে টিকা নিয়েছেন মোট ২ হাজার ৯১২ জন। এর মধ্যে পুরুষ ২ হাজার ২৭৮ জন, নারী ৬৩৪ জন। খুলনা বিভাগে টিকা নিয়েছেন মোট ৩ হাজার ২৩৩ জন। এর মধ্যে পুরুষ ২ হাজার ৪৬৩ জন, নারী ৭৭০ জন।

বরিশাল বিভাগে টিকা নিয়েছেন মোট ১ হাজার ৪১২ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ১২৩ জন, নারী ২৮৯ জন। সিলেট বিভাগে টিকা নিয়েছেন মোট দুই হাজার ৩৯৬ জন। এর মধ্যে পুরুষ এক হাজার ৭৪৭ জন, নারী ৬৪১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দিনে টিকা দেওয়া হয় ২৬ জনকে।

করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচ হাসপাতালে মোট ৫৪১ ব্যক্তিকে টিকা দেওয়া হয়েছে।

এর আগে শনিবার ( ৬ ফেব্রুয়ারি) বিকেলে ভ্যাকসিন বিষয়ক প্রস্তুতি সম্পর্কে জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধ্যাপক খুরশীদ আলম বলেন, রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতাল ও সারাদেশে ৯৫৫টি হাসপাতালসহ সারাদেশে মোট ১ হাজার ৫টি হাসপাতালে টিকাদান কার্যক্রম চলবে।

তিনি বলেন, রাজধানী ঢাকাতে ৫০টি হাসপাতালে ২০৪টি টিম কাজ করবে। সারাদেশে ৯৫৫টি হাসপাতালে ২ হাজার ১৯৬টি টিম কাজ করবে। ১ হাজার ৫টি হাসপাতালে মোট ২ হাজার ৪০০টিম কাজ করবে।

এছাড়াও ভ্যাকসিন বিষয়ক কার্যক্রমের জন্য টিম প্রস্তুত রয়েছে ৭ হাজার ৩৪৪টি। তবে আপাতত ২ হাজার ৪০০ জনকে দিয়ে কর্মসূচি শুরু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০০ কোটির ক্লাবে সামান্থার সিনেমা, গড়ল নতুন ইতিহাস

ভ্যাকসিন নেওয়ার পর ২১ জনের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া

আপডেট সময় ১১:২৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১