ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বছরে ১ লাখ ৯ হাজার মানুষের ক্যান্সারে মৃত্যু হয়

আকাশ জাতীয় ডেস্ক:  

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের সহযোগী অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেছেন, বছরে প্রায় ১ লাখ ৯ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। শুধু চিকিৎসায় ক্যান্সার নিরাময় সম্ভব নয়।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ‘আন্তর্জাতিক ক্যান্সার দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারের তিনি একথা বলেন।

ড. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, শুধু চিকিৎসায় ক্যান্সার নিরাময় সম্ভব নয়। ক্যান্সার সম্পর্কে সচেতন হলে ক্যান্সার রোগ প্রতিরোধ করা সম্ভব। ক্যান্সার নিরাময়ের জন্য যেসব জিনিসকে ‘না’ বলতে হবে, তা হলো তামাক, বাল্যবিয়ে, রেড মিট, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড ও আর্সেনিক যুক্ত পানি। যেসব ভালো দিকগুলো মেনে চলতে হবে, সেগুলো হলো শাক সবজি ও ফলমূল, পরিষ্কার পরিছন্নতা, কায়িক পরিশ্রম, ব্রেস্ট ফিডিং এবং ভেকসিন গ্রহণ।

অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, আমাদের ভোগবাদী, অপচয়মুখী এবং অতি যান্ত্রিকতাময় অলস জীবন পরিহার করে পরিমিত জীবন যাপনে অভ্যস্ত হতে হবে। সৎ উপার্জন, মহান সৃষ্টিকর্তার আদেশ পালন এবং নৈতিক জীবন মেনে চললে ক্যান্সারসহ অনেক রোগব্যাধি থেকে বেঁচে থাকা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বছরে ১ লাখ ৯ হাজার মানুষের ক্যান্সারে মৃত্যু হয়

আপডেট সময় ০৫:৪৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১