ঢাকা ১২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

সৌদিতে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মামা-ভাগ্নেসহ ৩ বাংলাদেশির মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

সৌদি আরবের তায়েফ শহরে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে চাঁদপুরের মতলব ও কচুয়ার দুইজন এবং কুমিল্লার দাউদকান্দির একজনের করুণ মৃত্যু হয়েছে। বর্তমানে তাদের মরদেহ ওই দেশের হসপিটালে রয়েছে। রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। তারা তিনজন সে দেশে ফ্রি ভিসায় কাজ করতেন বলে জানা গেছে।

নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার আজগর প্রধানের ছেলে লিটন (৩৫), তার ভাগিনা মতলব পৌর এলাকার দক্ষিণ নলুয়া প্রধানিয়া বাড়ির খোকন প্রধানিয়ার ছেলে মেহেদি হাসান (২২) ও পার্শ্ববর্তী কচুয়া এলাকার সফিক মোল্লার ছেলে ফয়সাল মোল্লা (২৩)।

মঙ্গলবার রাত ১০টায় নিহত মেহেদির চাচাতো ভাই মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত লিটনের ফুফাতো ভাইয়ের ছেলে সেলিম ফোন করে মেহেদীর বাবাসহ তাদের মৃত্যুর সংবাদ জানান। এ ব্যাপারে নিহত মেহেদীর বাবা খোকন প্রধান তার ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তাদের বাড়িতে গিয়ে দেখা যায় পুরো বাড়ি শোকে মুহ্যমান। মেহেদীর মা পুত্রশোকে বাকরুদ্ধ হয়ে আছেন। নিহত মেহেদীর চাচাতো ভাই মাসুদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনকে জানানো হয়নি। সৌদি আরবে নিহতদের দেশে লাশ আনার ব্যাপারে সংশ্লিষ্ট কফিলের সহযোগিতা পাচ্ছেন না বলে তাদের সেখানকার প্রবাসী আত্মীয়রা জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জাপান সফরে প্রধানমন্ত্রী: অবকাঠামো ও বিনিয়োগে ১৩.৮ বিলিয়ন ডলারের প্রস্তাব

সৌদিতে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মামা-ভাগ্নেসহ ৩ বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ০৭:৩০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১