ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ক্ষমতা ছাড়তেই ট্রাম্পের উদ্দেশে যা বললেন জেনারেল সোলাইমানির মেয়ে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আমেরিকার সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সাবেক কমান্ডার লেফটেন‍্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির মেয়ে জয়নাব সোলাইমানি তার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি বলেছেন, আপনি পরাজয়ের মাধ্যমে ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন, এখন আপনাকে প্রতিনিয়ত ভয়ের মধ্যে বসবাস করতে হবে।

জয়নাব সোলাইমানি আরও বলেছেন, ডোনাল্ড ট্রাম্প তার বাবাকে হত্যার নির্দেশ দিয়ে বীর হতে চেয়েছিলেন কিন্তু তিনি এখন জনবিচ্ছিন্ন এবং হতাশাগ্রস্ত।

বুধবার ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর টুইটার অ্যাকাউন্টে এসব কথা বলেছেন জয়নাব সোলাইমানি।

তিনি বলেন, শহীদ জেনারেল সোলাইমানি প্রতিনিয়ত ট্রাম্পকে তাড়া করে ফিরবেন আর ট্রাম্পকে শত্রুর ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকতে হবে।

টুইটারে পোস্টে জয়নাব সোলাইমানি আরও লিখেছেন, “মিস্টার ট্রাম্প আপনি আমার বাবাকে হত্যা করেছিলেন এই আশায় যে, আপনি নিজেকে যেকোনওভাবে হোক বীর হিসেবে তুলে ধরবেন কিন্তু তার পরিবর্তে এখন আপনাকে পরাজিত, গণবিচ্ছিন্ন এবং হতাশাগ্রস্ত হতে হয়েছে; আপনাকে এখন প্রতিনিয়ত ভয়ের মধ্যে থাকতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতা ছাড়তেই ট্রাম্পের উদ্দেশে যা বললেন জেনারেল সোলাইমানির মেয়ে

আপডেট সময় ০৪:১৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১