ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী শেষের নাটকীয়তা উতরে বাংলাদেশের সিরিজ জয় জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নির্মাণাধীন পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার দাবি, বড় সংঘাতের শঙ্কা বিএনপির শরিক দল ও জোটের সঙ্গে সোমবার বসবেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় আর্জেন্টিনার সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে গিয়ে ধরা ৪ জন যুবককে কুপিয়ে হত্যা: ২১ বছর পর ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, মিলবে সর্বোচ্চ ২ লাখ টাকা ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: আমান উল্লাহ

সোনু সুদের বিরুদ্ধে থানায় অভিযোগ

আকাশ বিনোদন ডেস্ক : 

গত বছর ভারতে করোনার লকডাউনের মধ্যে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত হয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। তবে নতুন বছরটা ভালোভাবে শুরু হল না তার।

অনুমতিবিহিন আবাসিক বাড়িকে হোটেলে রূপান্তর করে সমালোচনার মুখে পড়েছেন এই তারকা। এজন্য তার বিরুদ্ধে থানায়ও অভিযোগ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মুম্বাইয়ের জুহুর একটি ছয়তলা আবাসিক ভবনকে অনুমতি ছাড়া হোটেলে রূপান্তর করার অভিযোগে এই অভিনেতার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে মুম্বাইয়ের নাগরিক সংস্থা বৃহন্নুম্বাই পৌরসভা (বিএমসি)।

করোনাকালে নিজের কর্মের জোরে বাস্তব দুনিয়ায় নায়ক হয়ে উঠেছেন সোনু সুদ। নিজের সম্পত্তি বিকিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এছাড়া লকডাউনের মধ্যে হাজারখানেক পরিযায়ীদের ঘরে ফেরানোর উদ্যোগ নিয়ে ব্যাপক প্রশংসিত হন। বিষয়টির জন্য সাধারণ মানুষ ও বিশিষ্টজনদের পাশাপাশি ভারত সরকার থেকেও প্রশংসা পান সোনু।

এই অভিনেতাকে দেবতার সমতুল্য সম্মানও দিয়েছেন বহু মানুষ। কিছুদিন আগেই তাকে সম্মান জানিয়ে তার কাজে প্রভাবিত হয়ে এক ভক্ত ফাস্ট ফুডের দোকানের নাম পালটে ‘লক্ষ্মী সোনু সুদ ফাস্ট ফুড সেন্টার’ রাখেন। সেই ছবি শেয়ারও করেছিলেন সোনু। সশরীরে সেখানে হাজিরও হয়েছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী

সোনু সুদের বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট সময় ১০:৩১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১