ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ত্বক ও চুলের যত্নে কফি

আকাশ নিউজ ডেস্ক: 

ত্বকের মৃত কোষ দূর করতে, ফাঁটা গোড়ালি, শুষ্ক হাতের কোমলতা আনতে কফি স্ক্রাব করা খুবই উপকারী। এ ছাড়া চুলের যত্নেও ব্যবহার করতে পারেন কফি।

আসুন জেনে নিই ত্বক ও চুলের যত্নে কফির ব্যবহার-

চুলের যত্নে কফির ব্যবহার-

১. চুল শ্যাম্পু করার পর কফির লিকার দিয়ে ধুয়ে নিন। এতে চুল কালো ও উজ্জ্বল হবে। এ ছাড়া কফি চুলের কালচে রঙ আরও গাঢ় করতে সাহায্য করে।

২. কন্ডিশনারের সঙ্গে সামান্য টাটকা কফি লিকার মিশিয়ে চুলে লাগিয়ে ৫ মিনিট রাখুন। এর পর পানি দিয়ে চুল ধুয়ে নিন।

৩. চুলের গোড়া পরিষ্কার রাখতে কফি ব্যবহার করতে পারেন। এ জন্য ১ টেবিল চামচ কফি, ১ টেবিল চামচ চিনি ও পরিমাণমতো নারিকেল তেল মিশিয়ে একটি পাতলা মিশ্রণ তৈরি করুন। শ্যাম্পু করার আগে এই মিশ্রণ চুলের গোড়ায় ম্যাসাজ করুন।

ত্বকের যত্নে কফির ব্যবহার :

১. কফি দিয়ে স্ক্রাব বানাতে পারেন। বানানোর জন্য ১ চা চামচ কফি গুঁড়ো এবং আধা চা চামচ জোজোবা অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। মুখ কিংবা প্রয়োজনীয় অংশে এই স্ক্রাব লাগিয়ে ভালোভাবে ঘষে ধুয়ে ফেলুন।

২. গরম পানিতে কফি মিশিয়ে ফুটিয়ে তা আইস ট্রেতে ঢেলে জমতে দিন। একটি সুতির কাপড়ে এই বরফ মুড়ে চেপে চেপে পুরো মুখে লাগান। এতে ত্বকে উজ্জ্বলতা আসবে ও লোমকূপ ছোট হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্বক ও চুলের যত্নে কফি

আপডেট সময় ১১:৪৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১