ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল মাকে শ্বাসরোধে হত্যা করে কলাবাগানে ফেলে যায় ছেলে উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে: ডা. শফিকুর বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী এক মাসে চার হত্যা, অভিযুক্তদের বাড়িতে হামলা-আগুন শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরাইল, যেভাবে তাদের রক্ষা করে যুক্তরাষ্ট্র এইচএসসি পরীক্ষাকেন্দ্রের বাইরে শেড-চেয়ার রাখার নির্দেশ শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

জোড়া মাথার মেয়ে শিশুর জন্ম

আকাশ জাতীয় ডেস্ক: 

মাগুরায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে জোড়া মাথা বিশিষ্ট একটি মেয়ে শিশুর জন্ম হয়েছে। মঙ্গলবার বিকালে ভূমিষ্ঠ এই শিশুটিকে সন্ধ্যায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন শিশুটির শরীরে দুটি মাথা থাকলেও একজোড়া করে হাত এবং পা। হাসপাতালে পর্যবেক্ষণে থাকা শিশুটি সুস্থ রয়েছে। তবে চিকিৎসা এবং পর্যবেক্ষণের জন্যে খুব শিগগিরই তাকে ঢাকায় পাঠানো হবে বলে জানা গেছে।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. অমর প্রসাদ বিশ্বাস জানান, মাগুরার সদর উপজেলার জগদল গ্রামের দমদমা পাড়ার নির্মাণ শ্রমিক পলাশ হাসানের স্ত্রী সোনালি বেগম (৩০) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম দেন। বিকাল সাড়ে ৩টার দিকে ভূমিষ্ঠ শিশুটির মাথা দুটি সক্রিয় রয়েছে। কান্নাকাটিও করছে। আপাত দৃষ্টিতে সুস্থ মনে হলেও শ্বাসকষ্ট রয়েছে। সেই অনুযায়ী চিকিৎসাও দেয়া হচ্ছে। তবে খুব শিগগিরই নিবিড় পর্যবেক্ষণ এবং চিকিৎসার জন্যে শিশুটিকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

শিশুটির বাবা পলাশ হাসান জানান, মাগুরা শহরের মা প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশন করা হয়। সেখানে ডাক্তার মাসুদুল হক সিজার করার পর দেখা যায় শিশুটি স্বাভাবিক নয়। যে কারণে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, বিকাল ৫টার দিকে সরকারি হাসপাতালে ভর্তি করা হলেও হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ জয়ন্ত কুণ্ডু অনুপস্থিত থাকায় ইন্টার্ন চিকিৎসক সুকমল হালদার তাকে পর্যবেক্ষণ করছেন। এখন তাদের ওপরই সব নির্ভর করছে। তারা এখানে চিকিৎসা না করলে যেখানে যেতে বলেন নিয়ে যাওয়া হবে বলে জানান শিশুটির বাবা।

৮ বছর আগে পলাশ হাসান সোনালি বেগমকে বিয়ে করেন। ৬ বছর আগে তাদের প্রথম একটি পুত্র সন্তান জন্ম হয়। তামিম নামের ওই শিশুটি অন্যান্য শিশুদের মতো সুস্থ এবং স্বাভাবিক।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল

জোড়া মাথার মেয়ে শিশুর জন্ম

আপডেট সময় ০৮:৫৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১