ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ডেমরায় কারখানার মিক্সার মেশিনে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর ডেমরায় একটি ব্লক কারখানার মিক্সার মেশিনে জড়িয়ে মো. দেলোয়ার হোসেন শুভ (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ডেমরার রানীমহলসংলগ্ন ‘পসিবল কংক্রিট ইন্ডাস্ট্রি’ নামে ওই কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত শুভ ডেমরার সারুলিয়া রানীমহল এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে।

ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গনি বলেন, সকালে কারখানায় ঢালাই মিক্সার মেশিনে কাঁচামাল ওঠানোর বক্সে নতুনভাবে তার পরিবর্তন করছিলেন শুভ। এ সময় অসাবধানতাবশত পা পিছলে মিক্সার মেশিনের পাখায় (কোদাল) জড়িয়ে যান তিনি।

এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহতাবস্থায় শুভকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই শ্রমিকের দুটি পা ভেঙে যায়।

কারখানাটির সরকারি অনুমোদনের বিষয়ে ওসমান গনি আরও বলেন, কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্রসহ সংশ্লিষ্ট সরকারি কোনো অনুমতিপত্র দেখাতে পারেননি।

এদিকে এ ঘটনায় কারখানার মালিক মো. ফকরুল ইসলামকে খুঁজে পাওয়া যায়নি।

তবে ওই কারখানার নতুন ম্যানেজার মো. জিল্লুর রহমান বলেন, কারখানার সরকারি অনুমোদনের বিষয়ে বা কোনো অনুমতিপত্র আছে কিনা তার জানা নেই।

এ বিষয়ে ডেমরা থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলা-বরিশাল সেতুসহ ছয় দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু

ডেমরায় কারখানার মিক্সার মেশিনে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৪:৫৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০