ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার করোনার আরও একটি ভয়ঙ্কর রূপ শনাক্ত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সম্প্রতি ব্রিটেনে করোনাভাইরাসের একটি নতুন রূপ ধরা পড়ে, যা অধিক সংক্রামক হিসেবে আলোচিত হচ্ছে।

তবে তার চেয়েও ভয়ঙ্কর করোনার নতুন আরেকটি রূপ শনাক্ত হয়েছে ব্রিটেনে, যা দক্ষিণ আফ্রিকা থেকে যাওয়া দুই যাত্রীর দেহে শনাক্ত হয়েছে।

বুধবার ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এ তথ্য জানান।

ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলনে হ্যানকক বলেছেন, “এই ভাইরাস এখনও অনেক বেশি সংক্রামক এবং নতুন যে ভাইরাস পাওয়া গেছে তা তুলনায় এটি আরও বেশি রূপান্তর হয়েছে।”

তিনি জানান, আক্রান্ত দুই ব্যক্তিকে ১৪ দিনের জন্য আইসোলেশনে রাখা হয়েছে। সরকার দক্ষিণ আফ্রিকার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। গত ১৫ দিনের মধ্যে যারাই দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন কিংবা দক্ষিণ আফ্রিকা থেকে আসা ব্যক্তিদের সংস্পর্শে এসেছেন তাদেরকে অবশ্যই দ্রুত কোয়ারেন্টাইনে যেতে হবে।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, “নতুন রূপটি অনেক বেশি উদ্বেগজনক, কারণ এটি এখনও অনেক বেশি সংক্রামক। ব্রিটেনে যে নতুন ধরণটি পাওয়া গেছে এটি তারচেয়েও বেশি রূপান্তরিত হয়েছে।”

প্রসঙ্গত, গত সপ্তাহে ব্রিটেনে করোনার নতুন একটি রূপ শনাক্ত হয়। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনার যে রূপটি শনাক্ত হয় এটি তারচেয়ে ৭০ শতাংশ বেশি সংক্রামক। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ ব্রিটেনের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার করোনার আরও একটি ভয়ঙ্কর রূপ শনাক্ত

আপডেট সময় ০১:৪৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০