ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীন থেকে ঋণ নিয়ে সৌদিকে অর্থ ফেরত দিল পাকিস্তান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

চীন থেকে ধার করে সৌদি আরবকে দ্বিতীয় দফায় ঋণের ১০০ কোটি ডলার ফেরত দিয়েছে পাকিস্তান।

রিয়াদের কাছ থেকে ইসলামাবাদ ৩৩০ কোটি ডলার ঋণ নিয়েছিল। এর আগে গত জুলাই মাসে দেশটি প্রথম ধাপে সৌদি আরবকে আরও ১০০ কোটি ডলার ফেরত দিল। খবর দ্যা ডনের।

সৌদি আরবের বাকি অর্থ পরিশোধ করার জন্য চীনের সহযোগিতা চেয়েছে পাকিস্তান। চীন থেকে বাণিজ্যিক ঋণ নিতে চায় পাকিস্তান।

চীন যদি পাকিস্তানকে এ ধরনের ঋণ দেয় তাহলে সেই অর্থ দিয়ে সৌদি আরবের বাকি ঋণ পরিশোধ করবে ইসলামাবাদ।

আগামী মাসের মধ্যে পাকিস্তানকে সৌদি আরবের এ অর্থ পরিশোধ করতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে চীন হচ্ছে পাকিস্তানের অর্থ সহায়তাকারী সবচেয়ে বড় মিত্র দেশ।

অন্যদিকে, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিকভাবে দীর্ঘদিনের সামরিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এবং রিয়াদ কখনো পাকিস্তানকে ঋণের অর্থ ফেরত দেয়ার জন্য চাপ সৃষ্টি করেনি।

কিন্তু সম্প্রতি ইসরাইলকে স্বীকৃতি দিতে মার্কিন প্রভাবে সৌদি আরব চাপ দিতে থাকে পাকিস্তানকে। কিন্তু পাকিস্তান অস্বীকৃতি জানালে চলতি বছরের প্রথম দিকে সৌদি আরব ঋণের ৩৩০ কোটি ডলার ফেরত দেয়ার জন্য চাপ সৃষ্টি করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চীন থেকে ঋণ নিয়ে সৌদিকে অর্থ ফেরত দিল পাকিস্তান

আপডেট সময় ০৪:৩০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০