ঢাকা ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

শেখ হাসিনার প্রতি আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশনের কৃতজ্ঞতা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমার থেকে বিতাড়িত বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন (এআরএনও)। এক বিবৃতিতে তারা বলছে, ‘আমাদের মতো অসহায় এক জাতির ইতিহাসের সবচেয়ে অন্ধকারময় মুহূর্তে মানবতার প্রথম হাতটি বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিকভাবে পূর্ব কোনো সমর্থন ও প্রতিশ্রুতি না পেয়েও তাঁর সরকার আমাদের আশ্রয় দিয়েছেন।’

ওই বিবৃতিতে তারা আরো জানিয়েছে, ‘এটি পূর্বের কথাই আমাদের মনে করিয়ে দেয়, ১৯৭৪ সালেও সদ্য স্বাধীন বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তাঁর বলিষ্ঠ নেতৃত্বের জোর ও কূটনৈতিক প্রচেষ্টায় মিয়ানমারের সংখ্যালঘু নিধন অভিযান বন্ধে সামরিক জান্তাকে বাধ্য করেছিলেন। নিজেদের নানান সীমাবদ্ধতা সত্ত্বেও বর্তমান সরকারও একইভাবে আমাদের প্রতি সমর্থন দিয়েছেন। রাখাইনে হত্যাযজ্ঞ বন্ধে আন্তর্জাতিক মহলের সমর্থন পাওয়ার ব্যাপারে আমাদের পাশে রয়েছেন।’

‘বঙ্গবন্ধু যেমন রোহিঙ্গাদের রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে মুসলিম ভাই হিসেবে বিবেচনা করতেন, তেমনি এই সরকারের কাছেও আমাদের তেমন সহানুভূতি পাওয়ার দাবি জানাচ্ছি। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো পরিদর্শনের আহ্বান জানাচ্ছি। এছাড়া আমরা সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী নিধনে মিয়ানমার সরকারের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের সরব হওয়ার প্রার্থনা করছি। আমরা চাই বাংলাদেশ সরকারের মধ্যস্থতায় ও আন্তর্জাতিক মহলের কূটনেতিক প্রচেষ্টায় এই অমানবিক কার্যক্রম বন্ধ হবে’ বলেও আকুতি এআরএনও’র।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

শেখ হাসিনার প্রতি আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশনের কৃতজ্ঞতা

আপডেট সময় ০৪:৩১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭