ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘মানসিক যন্ত্রণা সইতে না পেরে’ ক্রিকেটকে বিদায় বললেন আমির

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। ‘মানসিক যন্ত্রণা সইতে না পেরে’ এমন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি, এক ভিডিও বার্তায় তাকে বলতে শোনা গেছে এমন। এ ম্যানেজমেন্টের অধীনে তার পক্ষে খেলা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে তার অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন।

অন্যেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিজ্ঞপ্তিতে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, বোর্ডকে অবসরের বিষয়ে জানিয়েছেন আমির। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘তার (আমির) কোনো আকাঙ্ক্ষা বা অভিপ্রায় নেই আন্তর্জাতিক ক্রিকেট খেলার প্রতি এবং তাকে ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচের জন্য বিবেচনা করা উচিত হবে না।’

পাকিস্তানের হয়ে আমির ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে এবং ৫০টি টি-টোয়েন্টি খেলেছেন। সব মিলিয়ে ২৫৯টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন তিনি। সম্প্রতি তাকে দেখা গেছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) উদ্বোধনী সংস্করণে। রানার্স-আপ গল গ্লাডিয়েটর্সের জার্সিতে দুর্দান্ত পারফর্ম্যান্স দেখিয়েছেন আমির। বুধবার জাফনা স্টালিয়ন্সের বিপক্ষে ফাইনাল খেলার পরের দিনই অবসরের খবর এলো ২৮ বছর বয়সী তারকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

‘মানসিক যন্ত্রণা সইতে না পেরে’ ক্রিকেটকে বিদায় বললেন আমির

আপডেট সময় ০৬:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০