ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এবার চীন ও আমিরাতভিত্তিক ৪ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আমেরিকার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ইরানের তেল বিক্রির ক্ষেত্রে সহযোগিতা করার অভিযোগে চীন ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক চারটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর তেহরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে আসছেন। ক্ষমতা ছাড়ার আগ মহূর্তেও তিনি সে নীতি অনুসরণ অব্যাহত রেখেছেন এবং দফায় দফায় ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছেন।

বুধবার এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় চীনের দোংগাই ইন্টারন্যাশনাল শিপ ম্যানেজমেন্ট লিমিটেড, চীনের তেল কোম্পানি চায়না সাউথ-ইস্ট লিমিটেড, আমিরাতভিত্তিক আলফা টেক ট্রেডিং এফজেডই এবং সংযুক্ত আরব আমিরাতের পেট্রোলিয়্যান্স ট্রেডিং এফজেডই’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া ইরানি তেল পরিবহনে ভূমিকা রাখার জন্য ভিয়েতনামের গ্যাস ও কেমিক্যালস ট্রান্সপোর্টেশন করপোরেশনের ওপরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে আমেরিকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার চীন ও আমিরাতভিত্তিক ৪ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আমেরিকার

আপডেট সময় ০৫:০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০