ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শীতে মজাদার আলু পাকোন পিঠা

আকাশ নিউজ ডেস্ক: 

শীত জেঁকে বসেছে। এ সময় গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য মেনে ঘরে ঘরে চলছে পিঠা খাওয়ার ধুম। গ্রামের পাশাপাশি শহরাঞ্চলেও পিঠা উৎসব শুরু হয়েছে। শীতের বিভিন্ন পিঠার মধ্যে আলু পাকোন পিঠার স্বাদই আলাদা।

সকালের নাস্তার রেসিপিতে রাখতে পারেন আলু পাকোন পিঠা। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন আলু পাকোন পিঠা।

উপকরণ :

ময়দা ২ কাপ, তরল দুধ ২ কাপ, গুঁড়ো দুধ সিকি কাপ, ঘি (ময়দার ডোর জন্য) ১ টেবিল চামচ, ঘি (ময়দা মাখানোর জন্য) ২ টেবিল চামচ, সয়াবিন তেল (ভাজার জন্য) প্রয়োজনমতো, চিনি (সিরার জন্য) ২ কাপ, পানি ৩ কাপ, এলাচ ও দারুচিনি ২টি, লেবুর রস ১ চা-চামচ, আলু সিদ্ধ আধাকাপ, লবণ ১ চিমটি।

প্রণালি :

দুধ চুলায় দিয়ে যখন ফুটে উঠবে, তখন গুঁড়ো দুধ ও ঘি দিয়ে নেড়ে ময়দা দিন। ময়দা ভালোভাবে নেড়ে সিদ্ধ করে মোলায়েম ডো বানাতে হবে। আলু সিদ্ধ গ্রেট করে মিহিভাবে ভর্তা করে নিতে হবে।

এবার ময়দার ডো ভালোভাবে ময়ান দিয়ে আবার আলু দিয়ে ময়ান দিতে হবে। এই ময়ানের সময় হাতে ঘি মেখে নিতে হবে।

এতে মোলায়েম ডো হবে। ২ কাপ চিনি ও ১ কাপ পানি জ্বাল দিয়ে ১ টেবিল চামচ লেবুর রস দিয়ে ময়দা কেটে নিন।

২টি এলাচ ও ১ টুকরা দারুচিনি দিয়ে রস জ্বাল দিয়ে নামিয়ে ঠাণ্ডা করে রাখুন। এবার ময়দার ডো দিয়ে মোটা রুটি বানিয়ে ছাঁচ দিয়ে কেটে নিন। এখন গরম তেলে বাদামি করে ভেজে ঠাণ্ডা সিরায় চোবান।

১০ মিনিট পর পিঠা যখন সিরার কারণে দ্বিগুণ আকারের হয়ে যাবে। তখন পিঠাগুলো সিরা থেকে তুলে প্লেটে সাজিয়ে নিন। অল্প সিরা ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শীতে মজাদার আলু পাকোন পিঠা

আপডেট সময় ১১:০২:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০