ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রথমবার জুটি বাঁধলেন নিরব ও পূজা

আকাশ বিনোদন ডেস্ক : 

চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসিরের নতুন সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা পূজা চেরি।

রাতে ‘ক্যাশ’ নামের সিনেমাটিতে তারা চুক্তিবদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছেন চিত্রনায়ক নিরব।

নিরব বলেন, ‘ক্যাসিনো’র পর সৈকত নাসির ভাইয়ের সঙ্গে এটি আমার দ্বিতীয় প্রজেক্ট হতে যাচ্ছে। তার সঙ্গে প্রথম কাজেই আমি দারুণ মুগ্ধ। আবারও তার সঙ্গে কাজ করতে পারছি বলে আনন্দিত। এছাড়া পূজাও প্রথমবার আমার সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। আশা করছি সব মিলিয়ে ‘ক্যাশ’ সিনেমাটি দারুণ একটি প্রজেক্ট হতে যাচ্ছে।

নিরব ও পূজার সঙ্গে এই সিনেমায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশে অংশ নিয়ে সমালোচিত হওয়া জান্নাতুল নাঈম এভ্রিলও অভিনয় করবেন বলে জানা যায়। এছাড়া আরও অভিনয় করবেন সাঞ্জু জন, ফারহান খান রিও, সীমান্ত প্রমুখ।

স্বদেশ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘ক্যাশ’ সিনেমার কাহিনী ও সংলাপ লিখছেন আসাদ জামান। নতুন বছরের ৩ জানুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রথমবার জুটি বাঁধলেন নিরব ও পূজা

আপডেট সময় ০৯:৫৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০