ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বঞ্চিত শিশুদের শিক্ষায় প্রযুক্তির পূর্ণ ব্যবহারের তাগিদ সায়মা ওয়াজেদের

আকাশ জাতীয় ডেস্ক:  

বাংলাদেশের বঞ্চিত শিশুদের শিক্ষার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির পূর্ণ ব্যবহারের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল।

 ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ উপলক্ষে এক ওয়েবিনারে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

পুতুল বলেন, ‘বৈশ্বিক মহামারির এ সময়ে অর্থনৈতিক প্রতিবন্ধকতার পাশাপাশি শিক্ষার প্রতিবন্ধকতার বিষয়টিও এসেছে। অটিজম আর মানসিক বৈকল্যে ভুগতে থাকা শিশুরা শিক্ষা গ্রহণের নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। কিভাবে আমরা তাদের শিক্ষাদান করব, কীভাবে আমরা জ্ঞান বিনিময় করব, সেটা নিয়ে এ সেশন থেকে আমরা জানব।’

তিনি আরও বলেন, ‘এখন কথা হল, কিভাবে আমরা শিক্ষার সদ্ব্যবহার করতে পারি, সব শিশুর জন্য। কারণ এই মহামারীর মধ্যে সব দেশের সব শিশুকে ভুগতে হচ্ছে। তারা শিক্ষা গ্রহণের নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।‘

সায়মা ওয়াজেদ বলেন, ‘যখন শিক্ষার প্রসঙ্গটি আসবে, তখন এটাই তো সময় ভাবার যে আমরা শিক্ষায় প্রযুক্তির ব্যবহার কীভাবে করতে পারি।‘

‘করোনাভাইরাস মহামারীর মধ্যে শিক্ষার্থীরা সবাই তাদের নিজেদের বাড়িতেই আছে। যদিও আমরা ন্যাশনাল কারিকুলামটাই ফলো করছি, কিন্তু তারপরও শিশুদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে পরিবারকেও সম্পৃক্ত করতে হবে।‘

সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন সায়মা বলেন, ‘আমাদের অনেক প্রতিবন্ধকতা রয়েছে; তারপরও নিজেদের জ্ঞান, অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে এমন একটি শিক্ষা ব্যবস্থা যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে সেটা শিক্ষার্থীদের জন্য সেটা দারুণ হবে।‘

ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পেরুর অ্যান সুলিভান সেন্টারের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লিলিয়ান মায়ো ওর্তেগা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বঞ্চিত শিশুদের শিক্ষায় প্রযুক্তির পূর্ণ ব্যবহারের তাগিদ সায়মা ওয়াজেদের

আপডেট সময় ০৭:৫২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০