ঢাকা ১০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তুরস্কের সঙ্গে আর্মেনিয়ার সীমান্ত খুলে দেয়া হবে: এরদোগান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আর্মেনিয়ার সঙ্গে তুরস্কের সীমান্ত খুলে দেয়া হতে পারে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিপেস তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, আর্মেনিয়ার জনগণের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, দেশটির সরকারের সঙ্গে আমাদের বিবাদ। তাই আর্মেনিয়ার সরকার পরিবর্তন চান এরদোগান।

তিনি বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুতে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। আজারবাইজানের বিজয় উৎসবে যোগ দিতে দেশটিতে সফরে আছেন তুর্কি প্রেসিডেন্ট।

এরদোগান বলেন, এক লাখের বেশি আর্মেনীয় আমার দেশে বসবাস করে। আমরা আবার সীমান্ত খুলে দিতে পারি। আর্মেনিয়ার জনগণের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই।

এরদোগান বলেন, আর্মেনিয়ার জনগণ ব্যর্থ নেতৃত্বের বোঝা থেকে মুক্তি পাবে, যারা অতীতে তাদের মিথ্যা বলে বুঝিয়েছে এবং দারিদ্র্যের মধ্যে ঠেলে দিয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট জানান, আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার জন্য তিনি রাশিয়া, আজারবাইজান, ইরান, জর্জিয়ার সঙ্গে কথা বলেছেন। সেখানে সম্ভব হলে আর্মেনিয়াও থাকবে।

প্রসঙ্গত আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে সরাসরি আজারবাইজানের পক্ষ নিয়েছিল তুরস্ক। দেশটি আজারবাইজানের সামরিক ও কূটনৈতিক সাহায্য ও সমর্থন দিয়েছে। অভিযোগ রয়েছে, আজারি সেনাকে শক্তিশালী করতে সিরিয়া থেকে বাহিনী সরিয়ে এরদোগান সেখানে পাঠিয়েছেন। ফলে আজারবাইজানের জয় সহজ হয়েছে। সাম্প্রতিক এ সংঘাতে অন্তত পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

সম্প্রতি মস্কোর মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চুক্তি হয়েছে। ফলে নাগোরনো-কারাবাখের আর্মেনীয়-বহুল এলাকার নিয়ন্ত্রণ ছাড়তে হয়েছে আর্মেনিয়াকে। এমনকি ১৯৯০-পরবর্তী সময়ে তারা যে ছয় জেলা অধিকার করেছিল, সেগুলোও আজারবাইজানকে দিয়ে দিতে হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তুরস্কের সঙ্গে আর্মেনিয়ার সীমান্ত খুলে দেয়া হবে: এরদোগান

আপডেট সময় ০৫:১৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০