ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাচার হওয়া অর্থ ফেরত আনতে ২৩ দেশে এমএলএআর পাঠিয়েছে সরকার:সংসদে অর্থমন্ত্রী তীব্র বিতর্কের মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী ট্রাম্পের ভুয়া প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়েছে ইরান: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এক রাত পর শিশু সন্তানসহ কারামুক্ত হলেন সেই মহিলা লীগ নেত্রী চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

ধর্ষণের শিকার ৫ বছরের শিশু, মামলা না করতে চাপ

আকাশ জাতীয় ডেস্ক: 

গোপালগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলেও এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। সদর উপজেলার মানিকদাহ আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা শিশুটির মায়ের অভিযোগ, স্থানীয় প্রভাবশালীরা মামলা না করার পাশাপাশি অভিযুক্তের পরিচয়ও প্রকাশ না করার চাপ দিয়েছে।

ঘটনাটি গত বৃহস্পতিবার বিকেলে ঘটলেও নির্যাতনের শিকার শিশুটিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে শুক্রবার সকালে।

শিশুটির মা বলেন, আমার স্বামী একজন দিনমজুর। গতকাল বিকালে আমি রান্নার জন্য নদীর ঘাটে পানি আনতে গেলে এই সুযোগে প্রতিবেশী এক লম্পট আমার ৫ বছরের মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে। তবে প্রভাবশালীরা স্থানীয়ভাবে মিমাংসা করার আশ্বাস দিয়ে মামলা না করতে বলেছে। কিন্তু মেয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করেছি।

হাসপতালে তার কাছে অভিযুক্তের নাম জানতে চাইলেও বলতে রাজি হননি তিনি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারুখ আহমেদ বলেন, শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য জ্ঞাইনি বিভাগে রেফার করেছি।

এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

Tag :
আপলোডকারীর তথ্য

পাচার হওয়া অর্থ ফেরত আনতে ২৩ দেশে এমএলএআর পাঠিয়েছে সরকার:সংসদে অর্থমন্ত্রী

ধর্ষণের শিকার ৫ বছরের শিশু, মামলা না করতে চাপ

আপডেট সময় ০২:০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০