ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

‘শামীম ওসমান থাকতে নারায়ণগঞ্জে কোন মৌলবাদীদের স্থান নেই’

আকাশ জাতীয় ডেস্ক:  

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ। রবিবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়া থেকে হাজারো নেতা-কর্মী নিয়ে মিছিলে বের করেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিআইটি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জাকিরুল আলম হেলাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, মহানগর যুবলীগের সহ-সভাপতি আমিনুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন জুয়েল, প্রচার সম্পাদক আব্দুর কাদির, নারায়ণগঞ্জ কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আলমগীর হোসেন প্রমুখ।

জাকিরুল আলম হেলাল বলেন, ১৯৭১ সালের পর বাংলাদেশ দু’ভাগে বিভক্ত। একটা হল স্বাধীনতার পক্ষের শক্তি আরেকটা স্বাধীনতা বিরোধী শক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন গ্রেফতার করেছিলো, তখন শামীম ওসমানের নিদের্শে এই যুবলীগের সাজনু, নিপু, জুয়েল ও কাদেরের নেতৃত্বে লিংক রোড বন্ধ করে দিয়েছিল। তৎকালীন তত্বাবধায়ক সরকারকে পতন করে ছিলো।

শামীম ওসমান যতদিন থাকবে, ততদিন স্বাধীনতার পক্ষে কাজ করে যাবে। ওই জামায়াতের ইসলাম ও ভাস্কর্য বিরোধীদের প্রতিহত করবো, ইনশাআল্লাহ। আমরা কি কোরআন পড়ি না, আমরা কি সালাত আদায় করি না? নারায়ণগঞ্জের জনগণের কাছে স্পষ্ট ভাবে বলতে চাই, শামীম ওসমান যে কথাটি বলেছেন- প্রধানমন্ত্রীর নামে কোন কটূক্তি করলে তার গর্দান নামিয়ে ফেলবো। কিছু পত্রিকা লিখছে, প্রধানমন্ত্রীর কথা শামীম ওসমান শুনবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের অনেক দাবি বাস্তবায়ন করেছিলেন, আপনাদের কি মনে নাই। আমার যারা আছি, আপনাদের জন্য যদি মাঠে নামি তাহলে রাজাকার ও বলাৎকার দেশে থাকতে পারবে না। স্বাধীনতার শক্তি হল ঈমানের শক্তি, নবীজীর উম্মাহর শক্তি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে যারা সমালোচনা করছেন তারা কোথায় ছিলেন বিএনপির জিয়ার ভাস্কর্য নির্মাণকালে। এখন দেশকে পিছনে ফেলে দিতে আপনারা বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে আপনাদের মাথা ব্যাথা হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকার নেতৃত্বে দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার আস্থাভাজন একেএম শামীম ওসমান থাকতে নারায়ণগঞ্জে কোন মৌলবাদীদের স্থান নেই।

তিনি আরও বলেন, আপনারা আমাদের মাঠে নামতে বাধ্য করবেন না, মাঠে নামলে আপনারা পালাবার পথ পাবেন না। আপনারা শেখ হাসিনার জন্য ধৈর্য্য ধরেছেন, ধৈর্য্য ধরেন, এই দেশের যে কোন কটূক্তিকারী স্বাধীনতার শক্তি পক্ষের কোন ক্ষতি করতে পারবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

‘শামীম ওসমান থাকতে নারায়ণগঞ্জে কোন মৌলবাদীদের স্থান নেই’

আপডেট সময় ১০:৪২:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০