ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আইনি পদক্ষেপে ষোড়শ সংশোধনী মামলায় আমরা কামিয়াব হবো: আইনমন্ত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির ফখরুল ইমামের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “আইনি পদক্ষেপে ষোড়শ সংশোধনী মামলায় আমরা কামিয়াব হবো, আমার বিশ্বাস।” ফখরুল ইমাম বলেছিলেন, “হাই কোর্টে রায়ে বলা হয়েছিল; ডিসফাংশনাল পার্লামেন্ট। হাই কোর্টে যেদিন রায় হয়েছিল সেদিন আপনি বলেছিলেন, ‘কিছুতেই এটা হতে পারে না। আমরা সুপ্রিম কোর্টে অবশ্যই জিতব’। শেষের অবস্থান কী আমি জানতে চাই?”

প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “আমি এই সংসদে দাঁড়িয়ে বলেছিলাম, মামলার এক পক্ষ হিসাবে আমরা নিশ্চয় জিতব। রায় দেওয়ার মালিক হচ্ছে আপিল বিভাগ। তারা সিদ্ধান্ত নিয়েছেন।” উল্লেখ্য, বিচারপতিরদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিয়ে ২০১৪ সালে সংবিধানের ষোড়শ সংশোধন এনেছিল আইনসভা; তবে হাই কোর্টের রায়ে তা বাতিল হয়ে যায়।

গত জুলাই মাসে দেওয়া আপিলের রায়ে আপিল বিভাগ হাই কোর্টের রায়ই বহাল রাখে। গত অগাস্টে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে প্রধান বিচারপতির কিছু পর্যবেক্ষণ দেখা যায়, যা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন। আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকও আপিল বিভাগের এই রায়কে ‘ভ্রমাত্মক’ হিসেবে চিহ্নিত করেছেন। এই রায়ের মধ্যে দিয়ে বাংলাদেশ যে জটিলতার মধ্যে পড়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে ওই রায় নতুন করে লিখতে আপিল বিভাগকে পরামর্শ দিয়েছেন আইন কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি আবদুর রশীদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

আইনি পদক্ষেপে ষোড়শ সংশোধনী মামলায় আমরা কামিয়াব হবো: আইনমন্ত্রী

আপডেট সময় ০৭:৩৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭