ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি মার্কিন হামলা হলে ভয়াবহ পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে : প্রতিমন্ত্রী টুকু এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিন কার্ডের জন্য লাখ ডলার ফি নেয়ার পরিকল্পনা ট্রাম্পের, বড় পরিবর্তনের ইঙ্গিত জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী ইশরাক পারিবারিক কলহের জেরে ঘরে আগুন, স্বামীকে তালাক দিলেন স্ত্রী সব স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক পাবনায় মাইকিং করে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২

শীতে ফাটছে গোড়ালি, কী করবেন

আকাশ নিউজ ডেস্ক: 

শীতকাল মানেই ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা। তাই এ সময় ত্বকের প্রতি একটু বেশিই যত্নের প্রয়োজন হয়। সাধারণত আমরা মুখ, হাত, চুলের যত্ন নিই কিন্তু পায়ের দিকটায় ততটা খেয়াল রাখি না। এ কারণে শীত এলেই পায়ের গোড়ালি ফাটতে শুরু করে।

পায়ের যত্ন নিতে শীতকালে ঘরে তৈরি ফুট মাস্ক ব্যবহার করতে পারেন। এতে সহজেই গোড়ালি ফাটার সমস্যা দূর হবে।

টুকরো করে কাটা কলা এবং লম্বা করে কাটা চার টুকরো নারকেল। কলার টুকরোর সঙ্গে নারকেল টুকরো একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।

নারকেল ও কলার ফুট মাস্ক ব্যবহার করার পদ্ধতি :

নারকেল ও কলার মিশ্রণটি পায়ের ফাটা জায়গায় ভালো করে লাগিয়ে দিন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। পা ফাটার সমস্যার সমাধান করতে এই ফুট মাস্কটি ব্যবহার করুন। এছাড়া কলা চটকে নিয়ে তাতে তিন চামচ নারকেল তেল মিশিয়েও লাগাতে পারেন। এতে উপকার পাবেন।

দই-কলা ফুট মাস্ক :

১টি পাকা কলা, ১ কাপ দই, ১ চামচ চিনি, কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল, কয়েক ফোঁটা টি ট্রি অয়েল এবং একটি বড় পাত্র নিন। দই গরম করুন এবং কলা ম্যাশ করুন। দই এবং কলা ভাল করে মিশিয়ে নিন। এরপর তাতে চিনি মেশান। পেস্ট তৈরি হয়ে এলে তেল মিশিয়ে ভাল করে মেখে নিন। ১০ মিনিট পেস্টটি রেখে দিন। এরপরে পায়ে ম্যাসাজ করার জন্য এই পেস্টটি ব্যবহার করুন।

গ্লিসারিন ও গোলাপ জলের ফুট মাস্ক :

১ চামচ লেবুর রস, ১ চামচ গ্লিসারিন, ১ চামচ গোলাপ জল নিন। সব উপকরণ ভালো করে মিশিয়ে মিশ্রণটি তৈরি করুন।

একটি গামলায় হালকা গরম পানি নিন। এরপর ১ চামচ লবণ, ১টি লেবুর রস, ১ কাপ গোলাপ জল মেশান। এর মধ্যে ১৫ মিনিট পা ভিজিয়ে রাখুন। তারপর খসখসে কিছু একটা দিয়ে পায়ের গোড়ালি ভাল করে ঘষে মৃত ত্বক তুলে ফেলুন এবং পা ধুয়ে নিন।

মিশ্রণটি পায়ে লাগিয়ে সারারাত রেখে দিন। সকালে হালকা গরম পানি দিয়ে পা ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহারে পা ফাটার সমস্যা দূর হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি

শীতে ফাটছে গোড়ালি, কী করবেন

আপডেট সময় ১১:৪০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০