ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টুঙ্গিপাড়ায় বাস খাদে পড়ে নিহত ৪, আহত ১৯

আকাশ জাতীয় ডেস্ক:  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ যাত্রী।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ-পিরোজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চার জনের মধ্যে এক জনের নাম পাওয়া গেছে। তিনি হলেন, ভ্যানচালক আকাম উদ্দিন। আহত ১৯ জনের মধ্যে ১৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো কারও নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ইঞ্জিনচালিত একটি ভ্যানগাড়িকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন বাসযাত্রী ও একজন ভ্যানচালক নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ১৯ বাস যাত্রী।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাছিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টুঙ্গিপাড়ায় বাস খাদে পড়ে নিহত ৪, আহত ১৯

আপডেট সময় ০৩:৪২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০