ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘরে ঘরে লাশ জানাজা-দাফন দিয়ে এসেছি: মংডু চেয়ারম্যান

অাকাশ জাতীয় ডেস্ক:

মংডুর এক ইউনিয়নের চেয়ারম্যান বিভিন্ন গ্রামে মিয়ানমার সেনাবাহিনী ও রাখাইন সন্ত্রাসীদের নরহত্যার পর ফেলে রাখা বীভৎস লাশ কিভাবে তিনি লোকজন নিয়ে উদ্ধার করে জানাজা শেষে দাফনকরেছেন তার বর্ণনা দিয়েছেন। মিয়ানমারে কিভাবে রোহিঙ্গা নিধনযজ্ঞ চলছে প্রত্যক্ষদর্শীদের জবানিতে তা শুনলেও গা শিউরে ওঠে।

রাখাইন রাজ্যের মংডু শহরের বড়ছড়া ইউনিয়নের চেয়ারম্যান (রাখাইনে বলা হয় ‘ওকাট্যা’) মোহাম্মদ হোসেন (৩২) ও বাবা আবুল বশর। দুই দিন হেঁটে এবং আরো এক দিন নৌকা ও গাড়িতে চড়ে ১৮ জন রোহিঙ্গাসহ কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পৌঁছান।

তিনি জানান, গত ২৫ আগস্ট থেকে শুরু হওয়া এবারের রোহিঙ্গা নিধনযজ্ঞে সবচেয়ে কম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বড়ছড়া ইউনিয়নের বড়ছড়া গ্রামে। গ্রামের ৮৫০টি পরিবারে প্রায় সাড়ে ছয় হাজার রোহিঙ্গা ছিল। হোসেন বলছিলেন, ‘তন্মধ্যে ৩০ থেকে ৩২ জনকে খতম (নিধন) করা হয়েছে গুলি ও লইঞ্চা (রকেট লাঞ্চার) দিয়ে। অন্যরা লুকিয়ে এবং পালিয়ে রক্ষা পায়। ঘরবাড়ি জ্বালিয়ে ছারখার করে দেওয়া হয়। তবে তার ইউনিয়নের দুটি গ্রামে চরমভাবে বিপন্ন হয়েছে মানবতা।

তিনি অারো বলেন, ইউনিয়নের দুটি গ্রাম ধুংছা ও শীলখালী মংডুর রাশিদং জেলার সীমান্তের কাছাকাছি। সশস্ত্র রাখাইন সন্ত্রাসীরা একযোগে ধুংছা ও শীলখালী গ্রামে ২৫ আগস্টের পরদিন হামলে পড়ে। রোহিঙ্গা জনগোষ্ঠীর তিন ভাগের একভাগ শিশু, নারী ও বৃদ্ধকে কুপিয়ে ও জবাই করে খতম করে তারা। সুন্দরী রোহিঙ্গা নারীদের বেছে বেছে আলাদা করে গণধর্ষণের পর হত্যা করে।

স্থানীয় রোহিঙ্গা মুসলিম ধর্মীয় নেতা মাওলানা হাসান শরীফ আমাকে অনুরোধ করেন তাদের গ্রামে ঘরে ঘরে পড়ে থাকা অসংখ্য শিশু, নারী ও বৃদ্ধের লাশ উদ্ধার করে কবর দিতে। আমি ২০ জনের মতো লোককে সঙ্গে নিয়ে শীলখালী গ্রামে যাই হত্যাকাণ্ডের পরদিন রাতে। চার-পাঁচটি ঘর থেকে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত শিশু, নারী ও বৃদ্ধের ৩০ জনের মতো লাশ নিজের হাতে উদ্ধার করে জানাজা শেষে গণকবর দিই। ’

রাখাইনের চেয়ারম্যান আরো বলেন, রাখাইন যুবকদেরও সংগঠিত করে তাদের হাতে হাতে রামদা, চাপাতিসহ ধারালো অস্ত্রশস্ত্র তুলে দেয় রোহিঙ্গা নিধনে। এখন এই সন্ত্রাসীরাই রোহিঙ্গা খতমের মূল কাজটি করছে। ’ হোসেন আরো বলেন, ‘এভাবে নিধনযজ্ঞ চালানোর সুবিধা হলো রাখাইন রাজ্যকে রোহিঙ্গাশূন্য করা গেল কম খরচেই। ’

ইউপি চেয়ারম্যান হোসেনের খালাতো ভাই আবদুল হাফিজ আগে থেকেই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আছেন। তিনি বলেন, ‘আমার ভাইসহ ১৮ জন এসেছে শনিবার রাতে। তারা তিন দিন ধরে কিছুই খেতে পারেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঘরে ঘরে লাশ জানাজা-দাফন দিয়ে এসেছি: মংডু চেয়ারম্যান

আপডেট সময় ০২:১৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭