ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাঠে নামতে প্রস্তুত আশরাফুল

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে সুযোগ পাননি মোহাম্মদ আশরাফুল। এবার দেশি ক্রিকেটার নিয়ে আয়োজিত হতে যাওয়া টি-টোয়েন্টির আসর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সুযোগ পেয়ে নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত বাংলাদেশের এই সাবেক অধিনায়ক।

বিপিএলে দল না পেয়ে আরও জেদ চেপে বসেছিল হয়তো আশরাফুলের মনে। ২০১৯ সালের নভেম্বর থেকে কঠোর পরিশ্রম শুরু করেন। প্রায় ১৩ কেজি ওজন কমিয়েছিলেন তিনি। এ বছরে করোনার জন্য সব ওলট-পালট হয়ে গেলেও জুলাই মাসে অনুশীলনে ফেরেন আশরাফুল। নিজ উদ্যোগে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলে নিজেকে প্রস্তুত করেছেন তিনি। সাথে রেখেছিলেন কোচ সারোয়ার ইমরানকে।

ফেসবুক লাইভের এক বিশেষ আয়োজনে আশরাফুল বলেন, ‘কুরবানি ঈদের আগে থেকেই অনুশীলন শুরু করেছিলাম প্রিমিয়ার লিগ আয়োজন হতে পারে শুনে। তারপর প্রেসিডেন্টস কাপ হলো কিন্তু সুযোগ হলো না। এবার মিনিস্টার রাজশাহীতে সুযোগ পেলাম। গত দুই-তিন ধরেই চেষ্টা করে যাচ্ছিলাম যেন যখন খেলা শুরু হবে আমি একদম প্রস্তুত থাকি। সুযোগটা কাজে লাগাতে পারি।’

‘এজন্যই গত আড়াই মাস ধরেই স্কিল, ফিটনেস ট্রেনিং করেছি। আমার মনে হয়েছিল অনুশীলনের সময় একজন কোচ থাকলে ভালো হবে, আমার ভুলগুলো ধরিয়ে দিতে পারবেন। এই সময়টা সারোয়ার ইমরান স্যার আমাকে অনেক সহায়তা করেছেন।’

তিনি আরও যোগ করেন, ‘এক দেড় মাস অনুশীলনের পর ম্যাচ খেলার প্রয়োজনীয়তা দেখলাম। ২টা তিন দিনের ম্যাচ ১০-১২টা টি-টোয়েন্টির প্রস্তুতি ম্যাচ খেলেছি। ফিটনেস, স্কিল সব মিলিয়ে এখন আমি পুরো প্রস্তুত।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

মাঠে নামতে প্রস্তুত আশরাফুল

আপডেট সময় ০৯:০১:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০