ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

খাগড়াছড়িতে সাক্ষী দিতে এসে লাশ হলেন এসআই পার্থ

আকাশ জাতীয় ডেস্ক: 

খাগড়াছড়িতে সাক্ষী দিতে সড়ক দুর্ঘটনায় পার্থ রায় চৌধুরী (৩৬) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। নিহত পার্থ কিশোরগঞ্জের ইটনা থানায় কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে খাগড়াছড়ির গামাড়ি ঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে তিনি খাগড়াছড়ি সদর থানায় দায়িত্ব পালন করেছেন। তিনি রাঙ্গামাটি সদরের বাসিন্দা।

জানা যায়, সকালে রাঙ্গামাটির নিজ বাসা থেকে মোটরসাইকেলযোগে আদালতে সাক্ষী দিতে আসছিলেন। পথে জেলা সদরের গামাড়ি ঢালা নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা পর্যটকবাহী একটি মাইক্রোবাসের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনি কোমরের নিচে মারাত্মক আঘাত পান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তার মৃত্যু হয়।

খাগড়াছড়ি সদর থানার (ওসি-তদন্ত) মো. গোলাম আবছার বলেন, পার্থ খাগড়াছড়ি সদর থানায় দায়িত্ব পালন করার সময় বেশ কয়েকটি মামলার তদন্ত করেন। সেসব মামলায় আদালতে সাক্ষ্য দিতে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

চালক পালিয়ে গেলেও ঘাতক মাইক্রোবাসটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে বিনয়ী ও সৎ অফিসারের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে শোক জানিয়েছে স্থানীয়রা।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

খাগড়াছড়িতে সাক্ষী দিতে এসে লাশ হলেন এসআই পার্থ

আপডেট সময় ০৪:৫২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০