ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

নিপীড়নের দায়ে দুই ব্রিটিশ বাংলাদেশির কারাদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক: 

শিশু বয়সে যৌন নির্যাতনের ঘটনায় দুই ব্যক্তিকে ৩৬ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত। শুক্রবার (১৩ নভেম্বর) ব্রিটিশ গণমাধ‌্যমে এ রায়ের খবর প্রকা‌শিত হয়েছে।

জানা যায়, ব্রিটিশ বাংলাদেশি এক তরুণীকে তার ছয় বছর বয়সে যৌন নির্যাতনের ঘটনায় দণ্ডিত দুইজন ব্রিটিশ বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। দণ্ডিত এই ব্যাক্তির একজন হচ্ছেন- ভিকটিমের সৎ বাবার চাচাতো ভাই জা‌কির হোসেইন (৩৭)। অন‌্যজন তাদের বাসার ভাড়া‌টিয়া এমদাদুল লোকমান (৪৭)।

ওই তরুণী সাংবা‌দিকদের বলেন, আমাদের সমাজে যৌন নিপীড়নের ঘটনা গোপন রাখা হয়। ১৪ বছর পরে হলেও তাদের বিচারের মুখোমুখি করতে পেরে আমি খুশি। শুক্রবার তিনি তার প্রতি‌ক্রিয়ায় বলেছেন, এখন তিনি এ ধরনের যৌন নিপীড়নের শিকার হওয়‌া মানুষদের সহায়তা করতে চান।

এ মামলায় জা‌কিরকে আদ‌ালত ২০ বছর ও লোকমানকে ১৬ বছরের কারাদণ্ড দেন আদালত। ভিকটিমের বয়স এখন ২৩ বছর। তার সৎ বাবার চাচাতো ভাই জাকির হোসেন তাদের পরিবারের সঙ্গে বসবাস করছিলেন। তার মা-বাবা বাড়িতে না থাকার সময় সে ভিকটিমের ওপর যৌন নিপীড়ন চালাতো। এরপর ভিকটিমের মা-বাবা তাদের বাসায় একটি খা‌লি থাকা রুম ‌এমদাদুল লোকমানকে ভাড়া দেন। এরপর লোকমানও সুযোগ পেয়ে তার ওপর যৌন নিপীড়ন চালায়।

উল্লেখ্য, ২০০৪ সালে মাত্র ছয় বছর বয়সে প্রথম যৌন নিপীড়নের শিকার হন তিনি। ২৩ বছর বয়সী ভিকটিম বর্তমানে আর্ট ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করছেন। ২০১৫ সালে ১৭ বছর বয়সে তি‌নি বিয়ে করেন। পরে তার স্বামীর পরামর্শে জা‌কির ও এমদাদুলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বিশ্ব এভিয়েশনে নতুন রুটের হিড়িক, বাড়ছে বিমান ভাড়া

নিপীড়নের দায়ে দুই ব্রিটিশ বাংলাদেশির কারাদণ্ড

আপডেট সময় ০৬:১৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০