ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খুকির হাতে অর্থ সহায়তা তুলে দিলেন কামাল

আকাশ জাতীয় ডেস্ক: 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া রাজশাহীর নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজা খুকি পেলেন নগদ অর্থ সহায়তা।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে শহরের শিরোইল মোল্লামিল এলাকায় থাকা তার বাড়িতে উপস্থিত হয়ে খুকির হাতে নগদ দশ হাজার টাকা তুলে দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

ঢাকা থেকে একটি দলীয় অনুষ্ঠানে যোগ দিতে রাজশাহী যাওয়া আওয়ামী লীগের এই নেতা খুকির সঙ্গে দেখা করেন। এসময় আওয়ামী লীগ নেতা এসএম কামাল হোসেন বলেন, প্রধানমন্ত্রীর দৃষ্টি কোনোদিক থেকে এড়ায় না। রাজশাহীর এই অসহায় মানুষটির পাশে দাঁড়াতে এরই মধ্যে প্রধানমন্ত্রী জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তার সুচিকিৎসার জন্য যা যা ব্যবস্থা প্রয়োজন তার নির্দেশ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও খুকির পাশে দাঁড়িয়েছেন।

এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আজাদ, সাবেক উপ-প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, নগর আওয়ামী লীগ নেতা জিয়া আজাদ হিমেল, সিদ্দিক আলম, ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোজাম্মেল হক বাবলু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, নগর যুবলীগের সভাপতি রমজান আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

রাজশাহীতে একমাত্র নারী সংবাদপত্র বিক্রেতা দিল আফরোজ খুকির একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। এতে আলোচনার উঠে আসেন খুকি। তার সংগ্রামী জীবন ও ইচ্ছের কথাগুলো মানুষের হৃদয় স্পর্শ করে। খুকির ভবিষ্যৎ দিনগুলো যেন সুন্দর হয় তাই তার দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া তার পাশে দাঁড়িয়েছে- বিভিন্ন সংগঠন ও ব্যক্তি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খুকির হাতে অর্থ সহায়তা তুলে দিলেন কামাল

আপডেট সময় ১২:০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০