ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভূমিকম্পে মেক্সিকোতে নিহতের সংখ্যা বেড়ে ৬১

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মেক্সিকোর দক্ষিণ উপকূলে বৃহস্পতিবার রাতে ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে অন্তত ৬১ জন নিহত হয়েছে। এছাড়া দুই শতাধিক মানুষ আহত হওয়ার তথ্য জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো।

প্রেসিডেন্ট জানান, নিহতদের মধ্যে ৪৫ জন ওয়াক্সাকাতে, ১২ জন ছিয়াপাসে এবং চারজন টাবাসকোতে প্রাণ হারান। ভূমিকম্পে নিহতদের স্মরণে একদিনের শোক ঘোষণা করা হয়েছে মেক্সিকোতে। এছাড়া দেশটির পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট এনরিক পেনা।

বিপুল সংখ্যক উদ্ধারকর্মী টাবাসকো, ওয়াক্সাকা এবং ছিয়াপাসে ধসে পড়া ভবনের ভিতর থেকে আটকা পড়া মানুষজনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ভূমিকম্পের প্রভাবে প্রশান্ত মহাসাগরে স্বল্প উচ্চতার সুনামি হয়েছে। গুয়েতেমালাতে প্রাণহানির খবর পাওয়া গেছে। মেক্সিকোর এই ভূমিকম্প ১৯৮৫ সালের পর সবচেয়ে শক্তিশালী। ১৯৮৫ সালের ভূমিকম্পে নিহত হয়েছিল ১০ হাজার মানুষ।

মেক্সিকোর দক্ষিণে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গুয়েতেমালার পশ্চিম এলাকাগুলোতেও ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক খবরে বলা হয়েছিল ওয়াক্সাকা রাজ্যের জাচিতান শহরের মিলনায়তন কেন্দ্র, একটি হোটেল, একটি পানশালা এবং কয়েকটি ভবন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভূমিকম্পে মেক্সিকোতে নিহতের সংখ্যা বেড়ে ৬১

আপডেট সময় ০১:৫৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭