ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুষ্টিয়ায় হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

আকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের আতিয়ার রহমানকে গলা কেটে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। অন্যজনকে বেকসুর খালাস দেন আদালত।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিশেষ দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আছান আলী শেখ আদালতে উপস্থিত ছিল।

সাজাপ্রাপ্তরা হলো- আছান আলী শেখ উত্তর চাঁদপুর গ্রামের কফিল উদ্দিন শেখের ছেলে ও মো. সেলিম পলাতক রয়েছে। তিনি লাহিনী গ্রামের আবদুস সাত্তারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, টাকাপয়সা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ২০১৩ সালের ২২ অক্টোবর রাত সাড়ে ৮টায় নিজ বাড়ি থেকে আতিয়ারকে কৌশলে ডেকে নিয়ে যায় আসামিরা।

পর দিন সকালে স্থানীয় ধর্মপাড়া মাঠের ধান ক্ষেতের আইল থেকে আতিয়ারের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহতের ভাই হাবিবুর রহমান ২৪ অক্টোবর কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ২১ নভেম্বর তিন আসামির বিরুদ্ধে পুলিশ চার্জশিট দাখিল করে।

আদালতে দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হলে পেনাল কোডের ১৪৩/৩২৩/৩০২/৩৪ ধারায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন। এ মামলার তিন নম্বর আসামি রেজাউলকে বেকসুর খালাস দেন আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুষ্টিয়ায় হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

আপডেট সময় ০২:০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০