ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

পুনর্গঠিত হল ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস

আকাশ জাতীয় ডেস্ক:

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস পুনর্গঠন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

জারিকৃত প্রজ্ঞাপন অনুসারে পুনর্গঠিত বোর্ড অব গভর্নরসে পদাধিকার বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

পদাধিকার বলে বোর্ডের অন্য গভর্নরসরা হলেন চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ভাইস চ্যান্সেলর, ইসলামিক বিশ্ববিদ্যালয় এবং চেয়ারম্যান, মাদ্রাসা শিক্ষা বোর্ড।

বোর্ড অব গভর্নরসে সরকার কর্তৃক মনোনীত দু’জন সংসদ সদস্য হলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম ওবায়দুল মোক্তাদীর চৌধুরী এবং জামালপুর-২ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান।

এছাড়া বাংলাদেশের প্রখ্যাত মুসলিম চিন্তাবিদ ও প্রাজ্ঞ আলেমদের মধ্য থেকে সরকার কর্তৃক পাঁচজনকে গভর্নরস মনোনীত করা হয়েছে।

তারা হলেন- সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এএফএম ইয়াহিয়া চৌধুরী, অবসরপ্রাপ্ত সচিব মো. শাহজাহান সিদ্দিকি বীরবিক্রম, গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি রুহুল আমীন ও ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাফিলুদ্দীন সরকার।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বোর্ড অব গভর্নরসের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

পুনর্গঠিত হল ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস

আপডেট সময় ০৫:৪৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০