ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মুশফিকের উইকেটকিপিং নিয়ে আবারও প্রশ্ন

অাকাশ স্পোর্টস ডেস্ক:

চট্টগ্রাম টেস্টে কাল বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে অদলবদল নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ডান-বাঁহাতি সমন্বয়ের কারণে এই অদলবদল যদি হয়ে থাকে, তবে চারে কেন মুশফিকুর রহিম নামেননি? মুশফিক অবশ্য জানিয়েছেন, ১২০ ওভার কিপিংয়ের ধকল সামলে তাঁর পক্ষে চারে নামা কঠিন ছিল। অধিনায়কত্ব, টপ অর্ডারে ব্যাটিং, কিপিং—একসঙ্গে তিন দায়িত্ব সামলানো কি তবে কঠিন হয়ে যাচ্ছে মুশফিকের?

দলের সেরা ব্যাটসম্যানের ব্যাটিংটা আরও ভালোভাবে পেতে তাঁকে উইকেটকিপিংয়ের গুরুদায়িত্ব থেকে সরানোর ভাবনা অনেক দিন ধরেই চলছে। মুশফিক নিজে কিপিংটা দারুণ পছন্দ করেন। দুটি দায়িত্ব পালন করে যেতে তাঁর সমস্যা নেই বলেই নানা সময়ে বলেছেন। কিন্তু টেস্টে যে সেটি কখনো কখনো দলের জন্য সমস্যা, তা আরও একবার বোঝা গেল।

মুশফিক কাল সংবাদ সম্মেলনে যদিও জানিয়েছেন, টিম ম্যানেজমেন্ট যেভাবে চাইবে, সেভাবেই তিনি খেলতে প্রস্তুত। এ নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান আজ সংবাদমাধ্যমকে বললেন, ‘বোর্ড সিনিয়র খেলোয়াড়দের অনেক সম্মান করে। তাদের আইডিয়া-পরামর্শ গুরুত্বের সঙ্গে নেয়। এটাও সত্যি, এই গরমে সারা দিন কিপিং করে চারে ব্যাটিং করা কঠিন। ওরও দায়িত্ব আছে। সিনিয়র খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে দলের স্বার্থ ওকেই বেশি দেখতে হয়। আগেও টেস্টে আমরা তাকে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলিয়েছি। সে আমাদের দলের অন্যতম সেরা ব্যাটসম্যান।’

ঢাকা টেস্টে অসাধারণ কিপিংই করেছিলেন। কিন্তু চট্টগ্রাম টেস্টে সেই পুরোনো ভূতটা ফিরে এসে আড়াল করে দিয়েছে উইকেটের পেছনে দুর্দান্ত মুশফিককে। কিপিং নিয়ে মুশফিককে সবচেয়ে বড় ঝড়টা সামলাতে হয়েছে গত মার্চে শ্রীলঙ্কা সফরে। গল টেস্টে তিনি খেলেছিলেন শুধুই ব্যাটসম্যান হিসেবে। বিকল্প হিসেবে ওই টেস্টে উইকেটকিপিং করেছেন লিটন দাস। এবার অস্ট্রেলিয়া সিরিজেও মুশফিককে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলানোর ভাবনা ছিল টিম ম্যানেজমেন্টের। শেষ পর্যন্ত যদিও সেটি বাস্তবায়ন হয়নি।

তবে দক্ষিণ আফ্রিকা সফরের আগে মুশফিকের কিপিং নিয়ে নতুন সিদ্ধান্ত হলেও হতে পারে, এমন ইঙ্গিত থাকল আকরামের কথায়, ‘উভয় পক্ষের বসে ঠিক করতে হবে। এই ভাবনাটা ছিল বলেই লিটনকে দলে রাখা (অস্ট্রেলিয়া সিরিজে)। ওর মাথায় যেহেতু কিপিংয়ের বিষয়টা এসেছে, দক্ষিণ আফ্রিকা সফরের আগে যেটা ভালো হয় আমরা সেটা করব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি ও কাতারে বাড়তি মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন

মুশফিকের উইকেটকিপিং নিয়ে আবারও প্রশ্ন

আপডেট সময় ১০:৫৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭