ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

‘সৌদি প্রবাসীদের দ্রুত সেবা দিতে কাজ করছে দূতাবাস’

আকাশ জাতীয় ডেস্ক:

সৌদি আরবের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রায় ২২ লাখ বাংলাদেশি অভিবাসীকে সহজে ও দ্রুত সেবা দিতে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট নিয়োজিত রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

সৌদি আরবের হাইল প্রদেশে দূতাবাস আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

স্থানীয় বাংলাদেশি অভিবাসীরা গণশুনানিতে অংশগ্রহণ করে। দূতাবাস করোনা ভাইরাস প্রতিরোধে সৌদি সরকারের নির্দেশনা মেনে গত ৬ ও ৭ নভেম্বর হাইলে বসবাসরত বাংলাদেশিদের কনস্যুলার সেবা দেয়।
রোববার (৮ নভেম্বর) সৌদির বাংলাদেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এ সময় জাবেদ পাটোয়ারী প্রাবাসীদের কথা শোনেন এবং যেকোনো সেবা দ্রুততম সময়ে দেওয়ার বিষয়ে দূতাবাস সচেষ্ট রয়েছে বলে জানান।

রাষ্ট্রদূত প্রবাসীদের বলেন, সৌদি আরবের বিভিন্ন প্রান্তে প্রবাসীদের পাসপোর্ট নবায়নসহ অন্য কনস্যুলার সেবা দেওয়ার জন্য প্রবাসী সেবা কেন্দ্র খোলা হয়েছে। যেখানে প্রবাসীরা সহজেই সপ্তাহের যেকোনো সময় সেবা গ্রহণ করতে পারছেন। যাতে প্রবাসীদের সময় ও অর্থের সাশ্রয় হচ্ছে। এছাড়া বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসীদের জন্য দূতাবাসের কনস্যুলার টিমও সেবা দেওয়া অব্যাহত রেখেছে।

এ সময় জাবেদ পাটোয়ারী প্রবাসীদের সৌদি আরবের আইন-কানুন মেনে চলার আহ্বান জানান। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের সততা ও নিষ্ঠার মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি বাড়ানোর আহ্বান জানান। তিনি প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখারও আহ্বান জানান।

রাষ্ট্রদূত কনস্যুলার সেবা গ্রহণ করতে আসা প্রবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজের সুযোগ-সুবিধা, পরিবেশ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। গণশুনানিতে দূতাবাসের কাউন্সেলর হুমায়ূন কবির, কাউন্সেলর নুরুল ইসলাম, প্রথম সচিব শফিকুল ইসলাম ও সোনালী ব্যাংকের প্রতিনিধি জসীম উদ্দিন খান উপস্থিত ছিলেন।

গণশুনানি ছাড়াও রাষ্ট্রদূত হাইলে অবস্থিত প্রবাসী সেবা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি প্রবাসীদের আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার নির্দেশ দেন। প্রবাসী সেবা কেন্দ্রে সেবা গ্রহণ করতে আসা বাংলাদেশি অভিবাসীরা ও সৌদি নাগরিক যারা তাদের অধীনে কর্মরত গৃহকর্মীসহ অন্য বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট নবায়ন করতে আসছেন তারাও সন্তোষ প্রকাশ করেন। পাসপোর্ট নবায়ন করতে আসা সেবা প্রার্থীরা মোবাইলে মেসেজের মাধ্যমে আপডেট জানতে পারায় দূতাবাসকে ধন্যবাদ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বিশ্ব এভিয়েশনে নতুন রুটের হিড়িক, বাড়ছে বিমান ভাড়া

‘সৌদি প্রবাসীদের দ্রুত সেবা দিতে কাজ করছে দূতাবাস’

আপডেট সময় ০৮:০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০