ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের এক জায়গায় নেওয়া হবে : ত্রাণমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের এক জায়গায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা বস্তি পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে ত্রাণমন্ত্রী এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের মন্ত্রী বলেন, ছড়িয়ে ছিটিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের এক জায়গায় নিয়ে আসা হবে। এ জন্য কুতুপালং ও বালুখালীতে জায়গা দেখা হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর গ্রাম ছেড়ে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করেছে। মানবিক দৃষ্টিকোণ থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছে। পাশাপাশি আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। মিয়ানমারে পরিস্থিতি স্বভাবিক হলে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো হবে।

মায়া আরো বলেন, সীমান্ত পাড়ি দিয়ে এরই মধ্যে কত সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তার কোনো সঠিক পরিসংখ্যান না থাকলেও সূত্রমতে প্রায় তিন লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে।

সোয়া এক ঘণ্টা কুতুপালং ও সংলগ্ন রোহিঙ্গা বস্তি এলাকা পরিদর্শন করেন ত্রাণমন্ত্রী। এরপর ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে রোহিঙ্গাদের সার্বিক বিষয়ে মতবিনিময় সভায় মিলিত হন। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশে স্থান ত্যাগ করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আগামীকাল শনিবার সকালে টেকনাফের হ্নীলা, লেদাসহ আশপাশের রোহিঙ্গা বস্তি পরিদর্শন করবেন বলে জানা গেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হিসেবে অনুযায়ী, দুই সপ্তাহে দুই লাখ ৭০ হাজার রোহিঙ্গা মিয়ানমা থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের এক জায়গায় নেওয়া হবে : ত্রাণমন্ত্রী

আপডেট সময় ১০:৪৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭