ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বরিশালে যৌতুক মামলায় পুলিশ সদস্যের ২ বছরের কারাদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক: 

বরিশালে দাবিকৃত যৌতুক না পেয়ে স্ত্রীকে মারধরের মামলায় পুলিশ সদস্য রুহুল আমিন শেখকে ২ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রুহুল আমিন জেলার উজিরপুর উপজেলার কাজিরা এলাকার মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশে নায়েক পদে কর্মরত।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারি আজিবর রহমান জানান, ২০০৩ সালের ১৬ এপ্রিল রুহুল আমিন উজিরপুরের হস্তিশুন্ড এলাকার সেলিনা বেগমকে বিয়ে করেন। সংসার জীবনে তাদের ৮ বছর বয়সের একটি পুত্র সন্তান রয়েছে। দীর্ঘ ৮ বছর সংসার করার এক পর্যায়ে রুহুল আমিন ছুটিতে বাড়ি এসে তার স্ত্রী সেলিনা বেগমের কাছে মিশনে যাবার কথা বলে শ্বশুড় বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক এনে দিতে বলে। সেলিনা বেগম বাবার বাড়ি থেকে তাকে ১ লাখ টাকা এনে দেয়। ২০১৪ সালের ২২ নভেম্বর রুহুল আমিন ছুটিতে বাড়ি এসে যৌতুক দাবির বাকী ১ লাখ টাকা না দেয়ায় স্ত্রী ও ছেলে ছায়েম মাহামুদকে শশুড় বাড়ি পাঠিয়ে দেয়। ২০১৫ সালের ২৪ মার্চ বিকেলে দাবিকৃত ১ লাখ টাকা না দেয়ায় স্ত্রী ও ছেলেকে নিজ বাড়িতে ফিরিয়ে নিতে অস্বীকার করে এবং স্ত্রীকে মারধর করে রুহুল আমীন।

এ ঘটনায় ২৯ এপ্রিল উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন সেলিনা বেগম। তদন্ত কর্মকর্তা এসআই শহিদুর রহমান একমাত্র রুহুল আমিনকে অভিযুক্ত করে আদালতে এই মামলার অভিযোগপত্র দেন। পরে ট্রাইব্যুনালে ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় ঘোষণা করেন বিচারক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বরিশালে যৌতুক মামলায় পুলিশ সদস্যের ২ বছরের কারাদণ্ড

আপডেট সময় ০২:৩৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০