ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ডিজিটাল বুথ নীতিমালা অনুমোদন

আকাশ জাতীয় ডেস্ক: 

ব্রোকার হাউজের ব্যবসা প্রসার ও বিনিয়োগকারীদের জন্য সেবা সহজীকরণের জন্য ‘ডিজিটাল বুথ (স্টক ব্রোকার/ট্রেকহোল্ডার) নীতিমালা ২০২০’ এর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির ৭৪৭তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এ নীতিমালা বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো, দেশের সব নিবাসী ও অনিবাসী বিনিয়োগকারীদের বিনিয়োগের সুযোগ সৃষ্টির মাধ্যমে শেয়ারবাজারের উন্নয়নে সহায়ক হবে। এ নীতিমালার অধীনে ডিজিটাল বুথ বিএসইসি কর্তৃক অনুমোদিত কোনো ব্রোকারের প্রধান কার্যালয় বা কোনো পূর্ণাঙ্গ শাখার সরাসরি তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে পরিচালিত হবে। যা দেশের ইউনিয়ন কেন্দ্র থেকে উপজেলা, জেলা পর্যায়ে ব্যবসায়িক কেন্দ্রে এবং বিদেশে একইরকম এলাকায় স্থাপন করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজ ও ওমরাহকে ঘিরে ফিরছে মালয়েশিয়ার রায়ানি এয়ার

ডিজিটাল বুথ নীতিমালা অনুমোদন

আপডেট সময় ০৫:১৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০