ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটিকে গতি বাড়ানোর নির্দেশ জিয়া পরিবারের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি : রিজভী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী এবার বাহুবলে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ শ্রমবাজার নিয়ে বাংলাদেশ-মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের ৯ দফা দাবি সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

সৌদিতে বাতিল হচ্ছে কাফালা পদ্ধতি

আকাশ জাতীয় ডেস্ক:  

সৌদি আরবে কর্মী নিয়োগে কাফালা পদ্ধতি বাতিল হচ্ছে। ফলে সেখানে যাওয়া কর্মীদের আর কফিল কিংবা নিয়োগকর্তার অধীনে থাকতে হবে না।

‘কাফালা’ পদ্ধতি বাতিলের ঘোষণা দিয়েছে সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয়।

সূত্র জানায়, সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে ২০২১ সালের ১৪ মার্চ থেকে আর কাফালা পদ্ধতি থাকবে না। ‘কাফালা’ পদ্ধতি তুলে নেওয়ার ফলে বিদেশি কর্মীরা লাভবান হবেন।

সৌদি আরবে কাফালা পদ্ধতির কারণে বিদেশ থেকে কর্মীরা যেদেশে গেলে নিয়োগকর্তা বা নিয়োগকারীর প্রতিষ্ঠানের অধীনেই চাকরি করতে হয়। কোনো কর্মী অন্য প্রতিষ্ঠানে সুযোগ-সুবিধা বেশি পেলেও তিনি ওই প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারেন না। সে কারণে কর্মীরা বঞ্চিত হয়ে থাকেন। তবে ‘কাফালা’ পদ্ধতি বাতিল হলে কর্মীরা সুবিধা মতো অন্য প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন। এছাড়া কর্মীদের ভিসা জটিলতাও দূর হবে।

সৌদি আরবে প্রায় ১ কোটি বিদেশি কর্মী কাজ করেন। এরমধ্যে প্রায় ২০ লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন। তবে কাফালা পদ্ধতির জটিলতায় কর্মীরা নানারকম হয়রানির শিকার হয়ে আসছেন। সে কারণে এ পদ্ধতি বাতিলের দাবি উঠেছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতে সৌদি আরব সরকার কাফালা পদ্ধতি বাতিলের ঘোষণা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

সৌদিতে বাতিল হচ্ছে কাফালা পদ্ধতি

আপডেট সময় ০৪:৩৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০